সোনাক্ষীর বাবাও কঙ্গনার দলে!
সোনাক্ষী সিনহার ঝুলিতে খুব একটা হিট সিনেমা নেই। তারপরও একের পর এক ছবিতে অভিনয় করে যাচ্ছেন। এর পেছনে কেউ কেউ স্বজনপোষণকে দায়ি করেন। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর বির্তকের রেশ ধরে টুইটারও ছাড়েন ‘দাবাং’ অভিনেত্রী।
এত কাহিনির মাঝে বিস্মিত করলেন সোনাক্ষীর বাবা এক সময়ের জনপ্রিয় নায়ক ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। একদিকে কঙ্গনার প্রশংসা করলেন, অন্যদিকে পরোক্ষভাবে দায়ী করলেন করণ জোহরকেই— যিনি কিনা সোনাক্ষীর দুটি সিনেমার প্রযোজক।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শত্রুঘ্ন বলেন, “চারপাশে বেশিরভাগ মানুষকেই দেখছি কঙ্গনার বিরুদ্ধে গলা চড়াচ্ছেন। আমার মতে তারা ভেতরে ভেতরে কঙ্গনাকে হিংসা করেন। মনে করেন, আমাদের মর্জি ছাড়া, আমাদের দলে যোগ না দিয়ে কীভাবে এতদূর থেকে বলিউডে আসা একটা মেয়ে এতটা সাফল্যের অধিকারী হলো। কঙ্গনার সাফল্য ও তার সাহস এই সব মানুষের বিরক্তি ও হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে।”
এমনকি করণের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর ওপর ক্ষোভ উগরে দেন অভিনেতা। এই সব ‘পরিকল্পিত চ্যাট-শো’র জন্যই যে এত বিতর্ক সে কথা খোলাখুলি স্বীকার করে নিতে একেবারেই আপত্তি নেই তার। তবে সরাসরি করণের নাম না নিয়ে ‘কফি উইথ অর্জুন’ বলে উল্লেখ করেন। অভিনেতার কথায়, “আমাদের সময় এই সব ‘কফি উইথ অর্জুন’ ছিল না। যত সব বিতর্ক, সমালোচনা সবই এই সব প্ল্যানড শো-র জন্য।’’
তবে করণকে বয়কটের ডাক নিয়ে তার বক্তব্য, “বর্তমানে যাদের নিয়ে কথা হচ্ছে তারা সবাই তো আমাদের ইন্ডাস্ট্রিরই অংশ। তবে ইন্ডাস্ট্রি তো কারো একার নয়। তাই কেউ এসে বলল ‘একে বয়কট করুন’, ‘একে ইন্ডাস্ট্রি থেকে তাড়িয়ে দেওয়া হোক’— এ রকমটা হয় না। তুমি তা বলার কে?’’
সুশান্তর মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ বিতর্কের যে ঢেউ আছড়ে পড়েছে তাতে স্টারকিডদের মধ্যে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন আলিয়া ভাট, সোনম কাপুর ও সোনাক্ষী সিনহা। সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত বুলিং সহ্য করতে না পেরে টুইটার ছাড়েন সোনাক্ষী। অনলাইনে বিদ্রূপকারীদের ওপর ক্ষোভও উগরে দেন। কিছু দিন ধরে ঘটা কঙ্গনা-তাপসী ঝগড়ার সময় তাপসীর দিকেই ভোট দেন সোনাক্ষী। এখন তার বাবার অবস্থান নিয়ে অনেকেই বিস্মিত।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা