জন্মদিনে তারিনের সহকর্মীরা যা বলছেন
শিল্পশিল্পী হিসেবে আলোচনায় আসা, পরিণত চরিত্রে অভিনয় করেও তুমুল জনপ্রিয়— তেমন কয়েকজন তারকার অন্যতম তারিন জাহান। একাধারে অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী ও প্রযোজক। আজ তার জন্মদিন।
বিশেষ এই দিনের প্রথম প্রহর থেকে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী। তারিনের ফেইসবুক অ্যাকাউন্টে দেখা যায় বার্তার ছড়াছড়ি।
যেমন; রিচি সোলায়মান লেখেন, “শুভ জন্মদিন তারিন জাহান। তোমার জন্য অনেক ভালোবাসা। আল্লাহ তোমাকে সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন দিন ও সব স্বপ্ন পূরণ করুন।”
পুরোনো ছবি শেয়ার করে শানারেই দেবী শানু বলেন, “শুভ জন্মদিন তারিন আপু। পুরোনো ছবিটাই আবার দিলাম। কারণ এই ছবিটা আমার খুব পছন্দের আর স্মৃতিটাও খুব মায়াবী ছিল। সবসময় ভালো থেকো।”
এ ছাড়া সুবর্ণা মুস্তাফা, জিয়াউল ফারুক অপূর্ব, কাজী নওশাবা আহমেদ-সহ অনেকেই শুভেচ্ছা জানান নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে ফেইম পাওয়া তারিনকে।
অভিনেত্রী রুনা খান লেখেন, “পর্দায় তুমি অসাধারণ অভিনেত্রী (এতটাই অসাধারণ যে তোমার শত্রুরাও এটা স্বীকার করতে বাধ্য হয়) এবং অপরূপা সুন্দরী এক নারী… তবে আমার চোখে, তুমি অপুর্ব মুখশ্রীর অধিকারী শুধু নও… ভীষণ ভালোবাসাপূর্ণ মায়াবী মনের অধিকারী একজন।”
আশনা হাবিব ভাবনা বলেন, “আমি মনে করি বাংলাদেশে তারিন আপু সবচেয়ে সেরা একজন অভিনেত্রী। তারিন আপুকে নিয়ে আরও অনেক ভালো ভালো কাজ হওয়া উচিত, সিনেমা হওয়া উচিত। এবং সঠিক সম্মান করা উচিত। আমি তারিন আপুকে সবার থেকে এগিয়ে রাখি এই কারণে, কারণ সে একজন আপসহীন নারী। যে নিজেকে তৈরি করেছে সুনিপুণভাবে। নাচ শিখে, গান শিখে, ছোটবেলা থেকেই শিক্ষা নিয়ে একজন অসাধারণ অভিনেত্রী। তারিন আপু শুভ জন্মদিন। অনেক ভালোবাসি তোমাকে, তোমার শিল্পকে।”
তারিন ১৯৭৬ সালের ২৬ জুলাই নোয়াখালীতে জন্মগ্রহণ করেন, বেড়ে উঠেন ঢাকায়। ১৯৮৫ সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ নতুন কুঁড়িতে অভিনয়, নাচ ও গল্প বলাতে প্রথম হন। তখন থেকেই শিশুশিল্পী হিসেবে ছোটপর্দায় কাজ শুরু করেন। তিনি ওস্তাদ হাসান ইকরাম উল্লাহ্-এর কাছে শাস্ত্রীয় সংগীতে তালিম নেন। নাচেও তালিম নেন।
তারিন ‘সকাল সন্ধ্যা’ ধারাবাহিক নাটকে প্রথম অভিনয় করেন। এর পর ১৯৮৮ সালে ‘সংশপ্তক’ করেন। তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন তৌকীর আহমেদের সঙ্গে ‘কাঁঠাল বুড়ি’ নাটকে। অন্য উল্লেখযোগ্য নাটক হলো এইসব দিনরাত্রি, ফুল বাগানের সাপ, কথা ছিল অন্যরকম, ইউ টার্ন, মায়া, হারানো আকাশ, রাজকন্যা, অগ্নিবলাকা, বছর কুড়ি পরে, রাজকন্যা, সবুজ ভেলভেট, কালান্তর, নাকফুল, ছায়াবিচিত্রা, কাগজের বাড়ি, বন চালতার গায়ে, স্বপ্নগুলো জোনাক পোকার মতো, জুয়াড়ি, সন্ধিক্ষণ, বৃষ্টি, শেষ নাটক, গ্র্যান্ড মাস্টার ইত্যাদি। গত কয়েক বছরে নাটকে কম দেখা যায় তারিনকে। তবে বিশেষ বিশেষ উপলক্ষে ঠিকই হাজির থাকেন। এবারের ঈদেও দু-একটি নাটকে দেখা যাবে তাকে।
নিয়মিত না হলেও গানে অল্প-বিস্তর পদচারণা আছে তারিন জাহানের। শোনা গেছে কয়েকটি অ্যালবামে।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কারসহ বেশ কিছু সম্মাননা পেয়েছেন তারিন জাহান।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা