করোনা আক্রান্ত পপি, শ্বাসকষ্ট বেড়েছে কিছুটা; দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন
করোনা ভাইরাসের আক্রান্তের হাত থেকে রেহাই পেলেন না চিত্রনায়িকা পপি। মহামারি দেখা দেওয়ার পর থেকেই খুলনা বাসাতেই অবস্থান করছিলেন এই চিত্রনায়িকা। শ্বাসকষ্ট কিছুটা বেড়েছে করোনা ভাইরাসে আক্রান্ত চিত্রনায়িকা পপির। জ্বর ও কাশি দুটোই আছে। শরীর খুব দুর্বল তার। শনিবার (২৫ জুলাই) বর্তমান শারীরিক পরিস্থিতির কথা তিনি নিজেরই নিজেই জানিয়েছেন। তবে অবস্থা গুরুতর নয় বলেও জানিয়েছেন পপি। করোনাযুদ্ধে জয়ী হতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা। শুক্রবার (২৪ জুলাই) নিজের করোনা আক্রান্তের কথা নিশ্চিত করে পপি জানিয়েছিলেন, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলাম। তিন দিন আগে করোনা টেস্ট করালে বৃহস্পতিবার আমার রিপোর্ট পজিটিভ আসে। অসুস্থ বোধ করার পর থেকেই খুলনার নিজ বাসায় আইসোলেশনে আছি।
শনিবার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করলে পপি বলেন, এ মুহূর্তে খুব বেশি কথা বলতে পারছি না। গলা ব্যথা আগের চেয়ে বেড়েছে। জ্বর কিছুক্ষণ পর পর আসে। শরীরও বেশ দূর্বল। সবাই আমার জন্য দোয়া করবেন। সুস্থ হয়ে যাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। পপির করোনা আক্রান্তের বিষয়টি গুজব বলে একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। এ কথা তাকে জানানো হলে পপি বলেন, হ্যা, কেউ কেউ আমার অসুস্থতা নিয়ে ভুল তথ্য দিচ্ছেন। আমি করোনা পজিটিভ। এটা কোনো গুজব নয়। আবার বাবার বরাত দিয়ে যে মন্তব্য প্রকাশ হয়েছে সেটা পরীক্ষা করার আগের।
কীভাবে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন? এমন প্রশ্নে পপি বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পর থেকে বেশ সতর্কতার সঙ্গে চলাফেরা করছিলাম। তবে কিছুদিন ধরে রাতের বেলা শহরের বিভিন্ন জায়গায় ছিন্নমূল অসহায় মানুষের জন্য খাবার বিতরণ করেছি। এসব ত্রাণ দিতে গিয়েই হয়তো আমি আক্রান্ত হয়েছি। কারণ, এর জন্য আমাকে বেশ কয়েকবার রাস্তায় বের হতে হয়েছে।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর ঢাকা থেকে খুলনায় পৈতৃক বাড়িতে চলে যান পপি। প্রায় তিন মাস ধরে সেখানেই অবস্থান করছেন তিনি। প্রথম দিকে পরিবারের সহযোগিতায় পপি নিজেই শহরের বিভিন্ন জায়গায় স্বল্প আয়ের মানুষকে সহায়তা দিয়েছেন। প্রায় দেড় মাস ধরে এই সহযোগিতার কাজ অব্যাহত রাখেন তিনি। পরে করোনোর প্রকোপ বেড়ে গেলে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেন তিনি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা