শাহরুখ-প্রিয়াঙ্কার যে সম্পর্ক নিয়ে এখনও গুঞ্জন আছে বলিউডে
সম্পর্ক ভাঙাগড়ার খেলা যেখানে নিত্যনতুন ঘটনা, সেই বলিউডে কোনও জুটির দীর্ঘস্থায়ী সম্পর্ক সবসময়ই বাকি তারকাদের কাছে ঈর্ষণীয়। সে দিক দিয়ে শাহরুখ-গৌরীকে বলা হয় ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল এবং ফার্স্ট কাপল। কিন্তু তাদের সম্পর্কও ক্ষতবিক্ষত হয়েছে প্রিয়াঙ্কা-কাঁটায়।
শূন্য থেকে শুরু করে বলিউডের সুপারস্টার হয়েছেন শাহরুখ। পরিবারে অভিনয়ের ইতিহাস বা গডফাদার, কোনওটাই তার নামের পাশে ছিল না। খড়কুটো অবলম্বন করে তার এই লড়াইয়ে সব সময় পাশে ছিলেন প্রথমে প্রেমিকা ও পরে স্ত্রী গৌরী।
শোনা যায়, নিজের ক্যারিয়ারের প্রথম থেকেই শাহরুখের প্রতি তীব্র আকর্ষণ ছিল প্রিয়াঙ্কার। তবে শাহরুখের সঙ্গে তার অভিনয় লেন্সবন্দি হতে সময় লেগেছে। ২০০৬ সালে ‘ডন’ ছবিতে প্রথম একসঙ্গে দেখা যায় শাহরুখ-প্রিয়াঙ্কাকে। তবে বিভিন্ন পার্টি এবং অনুষ্ঠানে দেখা হওয়ার সুবাদে দু’জনের পরিচিতি ছিল অনেক দিনের। ছবিতে একসঙ্গে অভিনয়ের সুবাদে ঘনিষ্ঠতা আরও বাড়ে।
বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন প্রিয়াঙ্কার কথা। তিনি বলেন, ইন্ডাস্ট্রির সবাই তাকে স্টার মনে করে। একমাত্র প্রিয়াঙ্কার কাছে তিনি শুধুই ‘কো-স্টার’।
শাহরুখের কথায়, তার চুল যখনই অবিন্যস্ত হয়ে পড়ে, ঠিক মতো তা ব্রাশ করে দেন প্রিয়াঙ্কা। অন্তরঙ্গ বন্ধুত্বের কথা স্বীকার করেন দু’জনেই। কিন্তু তাদের বন্ধুত্ব নিয়ে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছড়াতে থাকে।
বিশেষ করে ‘ডন টু’-এর পর প্রিয়াঙ্কার প্রতি শাহরুখের আচরণ নাকি একদম বদলে যায়। তিনি পরিচালক প্রযোজকদের অনুরোধ করতে থাকেন প্রিয়াঙ্কাকে ছবিতে নেওয়ার জন্য।
সে সময় শাহরুখের বাসভবন ‘মান্নাত’-এ প্রায়ই যেতেন প্রিয়াঙ্কা। বিভিন্ন পার্টি, অনুষ্ঠান এবং আইপিএল ম্যাচে তিনি-ই থাকতেন শাহরুখের বাহুলগ্না হয়ে। ফলে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে দেরি হয়নি।
শাহরুখের কথায় নাকি করন জোহর নিজের জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করেছিলেন প্রিয়াঙ্কাকে। যদিও সে সময় করনের ঘনিষ্ঠ বৃত্তে প্রিয়াঙ্কা আদৌ ছিলেন না। সেই প্রার্টিতে নাকি শাহরুখ গালে চুম্বন করে প্রিয়াঙ্কাকে স্বাগত জানিয়েছিলেন।
শোনা যায়, সবার সামনে শাহরুখের এই আচরণ মোটেও ভালভাবে নেননি গৌরী। পার্টিতে নাকি প্রিয়াঙ্কার সঙ্গেই বেশি সময় কাটান শাহরুখ। এই নিয়ে প্রকাশ্যেই নাকি স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় শাহরুখের।
এমনকি, শাহরুখকেও নাকি প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করতে দেননি গৌরী। প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করলে বিবাহবিচ্ছেদের হুমকিও দেন গৌরী। নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে আগ্রহী শাহরুখ বাধ্য হন গৌরীর দাবিতে সায় দিতে।
‘ডন টু’-এর পর শাহরুখ-প্রিয়াঙ্কা কোনওদিন প্রকাশ্যে মুখোমুখি হননি। বরং, প্রিয়াঙ্কা নিজের নজর ঘুরিয়ে ফেলেন হলিউডের দিকে।
তবে বলা হয়, হলিউডে প্রিয়াঙ্কার ক্যারিয়ারের পিছনেও শাহরুখের আবদান আছে। একটি চ্যাট শো-এ প্রিয়াঙ্কা কার্যত স্বীকার করে নেন শাহরুখের সঙ্গে তার বিশেষ সম্পর্কের কথা। একটি জ্যাকেট দেখিয়ে বলেন তার সাবেক প্রেমিক সেটা তাকে দিয়েছেন। প্রসঙ্গত ওই একই জ্যাকেট এর আগে শাহরুখকে পরতে দেখা গেছে।
তবে ইন্ডাস্ট্রিতে আর একটি গুঞ্জন অনেক দিন ধরেই চর্চিত। বলা হয়, শাহরুখ এবং প্রিয়াঙ্কা গোপনে বিয়েও করেন কানাডার টরন্টোয়। কারণ প্রিয়াঙ্কার অসুস্থ বাবা চেয়েছিলেন মৃত্যুর আগে নিজের মেয়ের বিয়ে দেখে যেতে। তবে সত্যি যা-ই হোক না কেন, প্রকাশ্যে তারা দূরত্ব বজায় রেখেই চলেছেন।
প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতে শুভেচ্ছা জানান শাহরুখ। কিন্তু প্রকাশ্যে তার ঘনিষ্ঠ বৃত্তে এখনও নেই প্রিয়াঙ্কা। শোনা যায়, গৌরীর নির্দেশেই মান্নাত-এর সব পার্টিতেই শ্রীমতি জোনাস এখনও ব্রাত্য। সূত্র: আনন্দবাজার


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা