শাহরুখ-প্রিয়াঙ্কার নাকি গোপনে বিয়েও হয়েছিল!
সম্পর্ক ভাঙাগড়ার খেলা যেখানে নিত্যনতুন ঘটনা, সেই বলিউডে কোনো জুটির দীর্ঘস্থায়ী সম্পর্ক সব সময়েই বাকি তারকাদের কাছে ঈর্ষণীয়। সে দিক দিয়ে শাহরুখ খান-গৌরীকে বলা হয় ইন্ডাস্ট্রির পাওয়ার এবং ফার্স্ট কাপল। কিন্তু তাদের সম্পর্কও ক্ষতবিক্ষত হয়েছে প্রিয়াঙ্কা-কাঁটায়। ছড়িয়েছে শাহরুখ-প্রিয়াঙ্কার গোপন বিয়ের গুঞ্জনও।
শূন্য থেকে শুরু করে বলিউডের সুপারস্টার হয়েছেন শাহরুখ খান। নামের আগে লাগিয়েছেন বাদশাহ, কিং খান, কিং অব রোমান্সসহ নানা তকমা। পরিবারে অভিনয়ের ইতিহাস বা গডফাদার, কোনোটাই শাহরুখের নামের পাশে ছিল না। খড়়কুটো অবলম্বন করে তার এই লড়াইয়ে সব সময় পাশে ছিলেন প্রথমে প্রেমিকা এবং পরে স্ত্রী গৌরী খান।
শোনা যায়, নিজের কেরিয়ারের প্রথম থেকেই শাহরুখ খানের প্রতি তীব্র আকর্ষণ ছিল প্রিয়াঙ্কার। তবে বলিউড বাদশাহর সঙ্গে অভিনয়ে লেন্সবন্দি হতে তার সময় লেগেছে। ২০০৬ সালে ‘ডন’ ছবিতে প্রথম একসঙ্গে দেখা যায় শাহরুখ-প্রিয়াঙ্কাকে। তবে বিভিন্ন পার্টি এবং অনুষ্ঠানে দেখা হওয়ার সুবাদে দুজনের পরিচিতি ছিল অনেক দিনের।
এরপর ‘ডন’ ছবিতে একসঙ্গে অভিনয়ের সুবাদে ঘনিষ্ঠতা আরও বাড়ে শাহরুখ-প্রিয়াঙ্কার। বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন প্রিয়াঙ্কার কথা। তিনি বলেন, ইন্ডাস্ট্রির সবাই তাকে স্টার মনে করে, একমাত্র প্রিয়াঙ্কার কাছে তিনি শুধুই ‘কো-স্টার’।
শাহরুখের কথায়, তার চুল যখনই অবিন্যস্ত হয়ে পড়ে, ঠিক মতো তা ব্রাশ করে দেন প্রিয়াঙ্কা। অন্তরঙ্গ বন্ধুত্বের কথা স্বীকার করেন দুজনেই। কিন্তু তাদের বন্ধুত্ব নিয়ে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছড়াতে থাকে। বিশেষ করে ‘ডন টু’-এর পর প্রিয়াঙ্কার প্রতি শাহরুখের আচরণ নাকি একদম বদলে যায়। তিনি পরিচালক-প্রযোজকদের অনুরোধ করতে থাকেন প্রিয়াঙ্কাকে ছবিতে নেয়ার জন্য।
সে সময় শাহরুখ খানের বাসভবন ‘মান্নাত’-এ যাতায়াত বাড়তে থাকে প্রিয়াঙ্কার। বিভিন্ন পার্টি, অনুষ্ঠান এবং আইপিএল ম্যাচে তিনিই থাকতেন শাহরুখের বাহুলগ্না হয়ে। শাহরুখের কথায় নাকি করণ জোহরের জন্মদিনের পার্টিতেও নিমন্ত্রণ পেয়েছিলেন প্রিয়াঙ্কা। যদিও সে সময় করণের ঘনিষ্ঠ বৃত্তে প্রিয়াঙ্কা আদৌ ছিলেন না।
সেই প্রার্টিতে প্রিয়াঙ্কার গালে চুমু দিয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন শাহরুখ। গুঞ্জন রয়েছে, প্রকাশ্যে স্বামীর এমন আচরণ মোটেও ভালো ভাবে নেননি গৌরী। ওই পার্টিতে নাকি প্রিয়াঙ্কার সঙ্গেই বেশি সময় কাটান শাহরুখ। এই নিয়ে প্রকাশ্যেই স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় শাহরুখের।
সামনে না এলেও প্রিয়াঙ্কাকে ঘিরে শাহরুখ-গৌরী দ্বন্দ্ব সেসময় চরমে ওঠে। ইন্ডাস্ট্রিতে গৌরীও যথেষ্ট প্রভাবশালী। তার কথাতেই নাকি করণ জোহর সহ বলিউডের একটা বড় অংশ প্রিয়াঙ্কার থেকে মুখ ফিরিয়ে নেন। এমনকি, শাহরুখকেও প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে দেননি গৌরী। দিয়েছিলেন বিবাহবিচ্ছেদের হুমকিও। নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে শাহরুখ বাধ্য হন গৌরীর দাবিতে সায় দিতে।
যার ফলে ‘ডন টু’মুক্তির পরে শাহরুখ-প্রিয়াঙ্কা কোনোদিন প্রকাশ্যে মুখোমুখি হননি। পরবর্তীতে একটি চ্যাট শোয়ে প্রিোঙ্কা কার্যত স্বীকার করে নেন শাহরুখের সঙ্গে তার বিশেষ সম্পর্কের কথা। একটি জ্যাকেট দেখিয়ে বলেন, তার সাবেক প্রেমিক এটা তাকে দিয়েছেন। ওই একই রকম জ্যাকেট এর আগে শাহরুখকে পরতে দেখা গেছে।
তবে ইন্ডাস্ট্রিতে আরও একটি গুঞ্জন অনেক দিন ধরেই চর্চিত। বলা হয়, কানাডার টরন্টোয় শাহরুখ এবং প্রিয়াঙ্কা গোপনে বিয়েও করেন। কারণ প্রিয়াঙ্কার অসুস্থ বাবা চেয়েছিলেন মৃত্যুর আগে নিজের মেয়ের বিয়ে দেখে যেতে। তবে সত্যি যা-ই হোক না কেন, প্রকাশ্যে তারা দূরত্ব বজায় রেখেই চলেছেন। যদিও প্রিয়াঙ্কার বিয়েতে তাকে শুভেচ্ছা জানান শাহরুখ। কিন্তু প্রকাশ্যে তার ঘনিষ্ঠ বৃত্তে এখনও নেই প্রিয়াঙ্কা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা