চিত্রনাট্য লিখছেন শেখ সেলিম, অভিনয় করবেন নিজেই
তারচেয়ে বড় বিষয়, সেই অন্ধকার ইতিহাসের অন্যতম সাক্ষী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম নিজেই লিখছেন এর চিত্রনাট্য। আর তাতে নিজের চরিত্রে নিজেই অভিনয় করবেন বঙ্গবন্ধু পরিবারের এই বর্ষীয়ান নেতা। এতে থাকছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রও। বঙ্গবন্ধু চরিত্রে কে অভিনয় করবেন চূড়ান্ত হয়েছে সেটিও। এতে অভিনয় করবেন বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ১৬ জুলাই দিবাগত রাতে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন অভিনেত্রী নিপুণ আক্তার। তার প্রযোজনা প্রতিষ্ঠান টিউলিপ মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানার থেকে এই ইতিহাসনির্ভর কাজটি নির্মিত হচ্ছে। তবে এটি সিনেমা না ওয়েব সিরিজ, সে বিষয়ে এখনও স্পষ্ট করতে নারাজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী। এতে তিনি নিজে অভিনয় করছেন কিনা সে বিষয়টিও স্পষ্ট করতে চাইছেন না এখনি। বলছেন, ‘আনুষ্ঠানিকভাবে সব জানাবেন।’ নিপুণ আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সত্যি বলতে ১৫ আগস্ট আমাদের জন্য একটা ইতিহাস হলেও, সেলিম আঙ্কেলদের জন্য এটি খুবই স্পর্শকাতর বিষয়। এই দিনটিকে নিয়ে তিনি বা বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যরাও সচরাচর কথা বলতে চান না। সেজন্যই এই কাজটি নিয়ে আমি আগাম তেমন কিছু বলতে চাই না। তবে এটুকু বলছি, আমি সেলিম আঙ্কেলকে বুঝিয়ে এই কাজটি করার চেষ্টা করছি। তিনি এরমধ্যে লেখা শুরু করেছেন। নিজের চরিত্রে অভিনয়ের জন্য সম্মতি দিয়েছেন। ইনফ্যাক্ট গত একটা বছর আমরা এটা নিয়ে নিরলস কাজ করছি। আমরা চাই, ইতিহাসের এই অন্ধকারতম ঘটনাটি ভিজ্যুয়াল হোক।’ নিপুণ আরও বলেন, ‘এটা ঠিক কী হবে সেটা এখনি বলবো না। তবে ওয়েব সিরিজ হচ্ছে না, এটা নিশ্চিত করছি আপনাকে। আর করোনাকাল পার করতে পারলেই আমরা শুটিংয়ে যাবো। সেটিও গুছিয়ে রেখেছি।’ নিপুণ আক্তারএই বিষয়টি সেলুলয়েড বাঁধার পরিকল্পনা কেমন করে মাথায় এলো—এমন প্রশ্নের জবাবে নিপুণ আক্তার বলেন, ‘সেলিম আঙ্কেল আমার বাবার বন্ধু। আমি প্রথমে এই বিষয়ে গভীরভাবে জানতে পারি আব্বুর ডায়েরি থেকে। আব্বুর ডায়েরির ১৫ আগস্ট নিয়ে আমি যে গল্পগুলো জেনেছি, তার অধিকাংশই আমরা জানি না। এগুলো আসলে সেলিম আঙ্কেলরা বলতেও চান না। কত নির্মমতার মধ্য দিয়ে তাঁরা আজ এখানে দাঁড়িয়ে আছেন। তো আব্বুর ডায়রির লেখার রেফারেন্স নিয়ে আমি সেলিম আঙ্কেলকে বুঝিয়ে বলি। বোঝানোর চেষ্টা করি, এই ইতিহাসগুলো মানুষের জানা দরকার। সেটি যদি আপনি নিজে লেখেন, নিজেই চরিত্রটি প্লে করেন- সেটা হবে সবচেয়ে নিখুঁত। তিনি রাজি হলেন। এভাবেই কাজটি শুরু। আশা করি শেষটাও ভালোভাবে হবে।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা