ঢাকা, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আপডেট : ১৪ জুলাই, ২০২০ ১৭:৫১
সূত্র :

চলচ্চিত্র থেকে বিদায় নিচ্ছেন আনুশকা?

অনলাইন ডেস্ক
চলচ্চিত্র থেকে বিদায় নিচ্ছেন আনুশকা?

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। গুঞ্জন উঠেছে, চলচ্চিত্র থেকে বিদায় নিচ্ছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী। যদিও একটি সূত্র জানিয়েছে গুঞ্জনটি সত্য নয়। তবে অভিনয়ের ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিচ্ছেন তিনি। এখন থেকে শুধু ঘনিষ্ঠ প্রযোজক ও পরিচালকের সিনেমায় অভিনয় করবেন আনুশকা। পাশাপাশি বছরে একটি অথবা দুটির বেশি সিনেমায় হাজির হবেন না তিনি। সিনেমায় তার পারফরম্যান্স ঠিক রাখতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি।

 আনুশকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভাগমতি’। ২০১৮ সালের জানুয়ারিতে মুক্তি পায় এটি। মাঝে ‘সাঈ রা নরসিমহা রেড্ডি’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন। তার পরবর্তী সিনেমা ‘নিঃশব্দম’। এছাড়া সম্প্রতি গৌতম মেননের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন আনুশকা শেঠি। কিন্তু আর্থিক সংকটের কারণে এর কাজ বন্ধ রয়েছে। ‘নিঃশব্দম’ সিনেমায় আনুশকা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- আর মাধবন, শালিনি পান্ডে, অঞ্জলি, হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসন প্রমুখ। শুরুতে চলতি বছরের জানুয়ারিতে তেলেগু ও তামিল ভাষায় সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু পরবর্তী সময়ে তা পরিবর্তন করে ২ এপ্রিল করা হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে এটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। শোনা যাচ্ছে, সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।

 

উপরে