আগামীকাল চিরনিদ্রায় শায়িত হবেন প্লে-ব্যাক সম্রাট এন্ড্রু কিশোর
বাবা মায়ের পাশেই আগামীকাল ১৫ জুলাই চির নিদ্রায় শায়িত হবেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর (৬৫)।
গত ৬ জুলাই ক্যান্সার রোগে ভুগে তিনি রাজশাহীর মহিষবাথান এলাকায় একটি ক্লিনিকের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার অস্ট্রেলিয়া প্রবাসী একমাত্র পুত্র ও কন্যা দেশের বাইরে থাকায় এতোদিন মরদেহ সমাহিত না করে রামেক হাসপাতালের হিমঘরে রাখা ছিলো। তার ছেলে এন্ড্রু জুনিয়র সপ্তক গত ৭ জুলাই এবং মেয়ে সংঘা গত ১৩ জুলাই দেশে ফিরেছেন।
এন্ড্রুকিশোরের দুলাভাই ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস জানান, শিল্পী এন্ড্রু কিশোরের মরদেহ এখন হিমঘরে রয়েছে। সেখান থেকে আগামীকাল ১৫ জুলাই সকাল ৯টায় মরদেহটি বের করে নগরীর চার্চ অব বাংলাদেশে নিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হবে। এরপর সকাল ১১ টার দিকে এই চার্চের নিজস্ব কবরস্থান সার্কিট হাউসের উল্টোপাশে যেখানে তার বাবা-মায়ের সমাধি আছে সেখানে নেয়া হবে। সেখানে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য কিছুক্ষন রাখা হবে। দুপুর ১ টার দিকে লাশটি সমাহিত করা হবে।
এর আগে এন্ড্রু কিশোরকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য লাশ সকাল ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাখার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘মরদেহ খুব ভাল নেই। বেশ কয়েকদিন হয়ে গেছে। বিদ্যুৎ ঠিকমত ছিলো না। এ অবস্থায় দুর্গন্ধ হতে পারে। একারণে বিশ্ববিদ্যালয়ে শেষ শ্রদ্ধা জানানোর জন্য লাশ নেয়া সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, করোনার কারণে আমরা চাইনা অনেক লোকজন উপস্থিত হোক। করোনায় রাজশাহীর অবস্থা ভাল নেই। বেশি মানুষ এসে কেউ ক্ষতিগ্রস্ত হোক তা আমরা চাইনা। যত কম লোক উপস্থিত হবেন, ততটাই সবার জন্য মঙ্গল হবে।
এন্ড্রু কিশোরের জন্ম রাজশাহীতে। এখানেই কেটেছে তাঁর শৈশব ও কৈশোর। এন্ড্রু কিশোর প্রাথমিকভাবে সংগীতের পাঠ শুরু করেন রাজশাহীর ওস্তাদ আবদুল আজিজ বাচ্চুর কাছে। পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। একসময় গানের নেশায় রাজধানীতে ছুটে যান। মুক্তিযুদ্ধের পর তিনি রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক গান, লোকগান ও দেশাত্মবোধক গানে রেডিওর তালিকাভুক্ত শিল্পী হন।
১৯৭৭ সালে আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রে ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তাঁর কেউ’ গানের মধ্য দিয়ে এন্ডু কিশোরের চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু হয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। এন্ডু কিশোরের খুব জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যেখানে’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘পড়ে না চোখের পলক’, ‘ওগো বিদেশিনী’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘আমি চিরকাল প্রেমেরও কাঙ্গাল’ প্রভৃতি। এন্ডু কিশোর আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা