বদলে যাচ্ছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্যবই
২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে বদলে যাচ্ছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সব পাঠ্যবই। ২০২৩ শিক্ষাবর্ষে নবম এবং ২০২৪ শিক্ষাবর্ষে দশম শ্রেণির পরিমার্জিত পাঠ্যবই হাতে পাবে শিক্ষার্থীরা। এতে আগের মতো মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থাকবে না। মাধ্যমিকে সব শিক্ষার্থীকে সমান দক্ষতা অর্জনের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে একাদশ থেকে বিভাগ বিভাজন শুরু হবে।
এনসিটিবির সদস্য অধ্যাপক ড. এ কে এম রেজাউল হাসান বলেন, ‘করোনার কারণে পরিমার্জন পিছিয়ে যাওয়ায় ২০২৩ সালে অষ্টম এবং ২০২৪ সালে দশম শ্রেণির পরিমার্জিত বই দেওয়া হবে। এসব বইয়ে বিভাগ বিভাজন থাকবে না।’ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, কারিকুলাম পিছিয়ে যাওয়ায় সব কার্যক্রমই এক বছর পিছিয়ে যাচ্ছে। ২০২১ সাল থেকে পরিমার্জিত কারিকুলাম চালু শুরু হবে। ২০২২ সাল থেকে মাধ্যমিকের নবম শ্রেণিতে মানবিক, বিজ্ঞান, বাণিজ্য বিভাগ উঠিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু কারিকুলাম পিছিয়ে যাওয়ায় ২০২৩ সাল থকে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া হবে। আর ২০২৪ সালে দশম শ্রেণিতে বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া হবে।
তবে নতুন পাঠ্যক্রমে কনটেন্ট পড়ার চাপ কমিয়ে ধারাবাহিক মূল্যায়নে গুরুত্ব দেওয়া হবে। নম্বর ও সময় কমিয়ে আনা হবে পরীক্ষায়। কারিগরি শিক্ষাকে করা হবে জীবনমুখী।
২০২১ সাল থেকে ২০২৫ সালের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির পাঠ্যবই পরিমার্জন শেষ করা কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে পরিমার্জন করা হচ্ছে ২০২২ সাল থেকে। উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণির বই পরিমার্জনের মধ্য দিয়ে পরিমার্জন শেষ হবে ২০২৬ সালে।
এনসিটিবির সদস্য অধ্যাপক ড. একেএম রেজাউল হাসান বলেন, ২০২২ সালে প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ শ্রেণির পরিমার্জিত বই পাবে শিক্ষার্থীরা। এ বছর প্রাক-প্রাথমিকের ৪ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার উদ্যোগ হয়েছে। যদি সম্ভব না হয়, তাহলে ২০২৩ সালে নতুন বই পাবে শিক্ষার্থীরা।
এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৩ সালে তৃতীয়, চতুর্থ অষ্টম ও নবম শ্রেণির বই পাবে শিক্ষার্থীরা। এ বছরই ৫ বছরের বেশি বয়সী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়ার উদ্যোগ রয়েছে। যদি সম্ভব না হয় তাহলে ২০২৪ সালে দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে দুই বছরের প্রাক-প্রাথমিক চালু করা হবে। ২০২১ সাল থেকে দুই বছরের পাইলটিং শুরু হচ্ছে ২ হাজার ৬৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর সারাদেশে ২০২২ সালে চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।
পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সালে সম্ভব হলে একাদশ ও ২০২৫ সালে দ্বাদশ শ্রেণির পরিমার্জিত পাঠ্যবই দেওয়া হবে। যদি সম্ভব না হয় সে ক্ষেত্রে ২০২৫ সালে একাদশ এবং ২০২৬ সালে দ্বাদশ শ্রেণির বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
২০২১ সালে ২ হাজার ৬৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের দুই বছরের প্রাক-প্রাথমিক পাইলটিং শুরুর কথা রয়েছে। বর্তমানে এক বছরের প্রাক-প্রাথমিক চালু রয়েছে। পাইলটিং করা হবে ৪ বছরের বেশি বয়সী শিশুদের ভর্তি করে। এসব শিশুর জন্য নতুন কারিকুলামের বই দেওয়ার কথা ছিল ২০২১ সাল থেকে। তা পিছিয়ে ২০২৩ সালে যেতে পারে। একইভাবে পরের বছর দেওয়া হবে ৫ বছরের বেশি বয়সী শিশুদের পরিমার্জিত পাঠ্যবই।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা