বিষাক্ত স্যানিটাইজার তৈরির দায়ে এসিআইকে কোটি টাকা জরিমানা
বিষাক্ত রাসায়নিক পদার্থ মিথানল দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরির অপরাধে এসিআই কোম্পানিকে ১ কোটি টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে বাজারে থাকা হ্যান্ড স্যানিটাইজারগুলো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে নিয়ে ধ্বংস করে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর মিরপুরে এসিআইয়ের ডিপোতে অভিযান পরিচালনা করে জরিমানা ও এই নির্দেশনা দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
অভিযান শেষে সারওয়ার আলম বলেন, সম্প্রতি এসিআইয়ের গাজীপুরের কারখানায় অভিযান চালিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজারের সন্ধান পাওয়ার পর কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। সেই সঙ্গে জরিমানা করা হয় ১৭ লাখ টাকা।
তিনি বলেন, সে সময় তাদেরকে এ ধরণের প্রতারণা থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তারা সে নির্দেশনা মানেনি। গোপন তথ্যে জানতে পারি তাদের তৈরিকৃত নকল হ্যান্ড স্যানিটাইজার বাজারে বিদ্যমান রয়েছে। তাই আজ তাদের মিরপুরের ডিপোতে থাকা হ্যান্ড স্যানিটাইজারগুলো পরীক্ষা করা হয়। পরীক্ষায় ফের নকল ধরা পড়ে। তাই কোম্পানিটিকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাজারে সরবরাহকৃত হ্যান্ড স্যানিটাইজারগুলো প্রত্যাহার করে ধ্বংস করতে কোম্পানিটিকে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, রাসায়নিক পদার্থ ইথানলের সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইড, গ্লিসারিন ও ঠাণ্ডা ফোটানো পানি অথবা আইসোপ্রোপাইল এলকোহলের (প্রোপানল) সাথে হাইড্রোজেন পারঅক্সাইড ও গ্লিসারিনসহ বিভিন্ন উপাদান নির্দিষ্ট পরিমাণে মিশালে তৈরি হয় হ্যান্ড স্যানিটাইজার। কিন্তু নির্দিষ্ট পরিমাণের বাহিরে কেউ যদি কোনো একটি উপাদান কম বেশি মেশায় বা কোনো উপাদান বাদ দেওয়া হয়, তাহলে সেই হ্যান্ড স্যানিটাইজার জীবাণুমুক্ত না করে স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে। আর যদি কেউ ইথানলের পরিবর্তে মিথানল ব্যবহার করে তবে এর ব্যবহারে মাথা যন্ত্রণা, বমি, অন্ধত্ব, জ্ঞান হারানো থেকে কোমায় পর্যন্ত চলে যেতে পারেন যে কোনো ব্যক্তি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা