চাকরির প্রলোভনে দিনের পর দিন গৃহবধূকে ‘ধর্ষণ’ প্রবাসীর
সাভারে চাকরি দেওয়ার নাম করে দিনের পর দিন এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইতালি ফেরত এক প্রবাসীর বিরুদ্ধে। এরপর থেকেই হুমকি আর ভয়-ভীতির মধ্যে রয়েছেন ওই নারী। অর্থ ও প্রভাবশালীদের দাপটে নাজেহাল হয়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।
শেষ পর্যন্ত ভুক্তভোগী ওই নারী ফোন করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ। তাকে সাভার মডেল থানার সঙ্গে সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়ার পর থানায় গিয়েও আশানুরূপ সাড়া না পাওয়ার অভিযোগ করেছেন তিনি।
ভুক্তভোগী ওই নারী জানান, তার স্বামী পেশায় একজন কাঠমিস্ত্রি। ফরিদপুরের মধুখালী থানায় একটি গ্রাম থেকে সাভারে আসার পরই মহামারি করোনাভইরাসের প্রাদুর্ভাবে থমকে যায় তাদের জীবন।
স্বামীর আয় না থাকায় নিজেই কাজের সন্ধানে বের হলে এক ব্যক্তির মাধ্যমে পরিচয় হয় সাভার বাজার বাসস্ট্যান্ডের ইতালি ফেরত প্রবাসী সাদিকুর রহমান সেলিমের সঙ্গে। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি ওই নারীকে দিনের পর দিন তার বহুতল ভবনের সাত তলায় নিয়ে পাশবিক নির্যাতন চালান বলেও অভিযোগ এই নারীর।
ভুক্তভোগী ওই নারী জানান,প্রতিবাদ করার পর থেকে তিনি প্রভাবশালীদের ভয়-ভীতি ও হুমকির মুখে এলাকা ছেড়ে চলে যান আশুলিয়ায়। এরমধ্যে নানাভাবে ওই নারীকে উত্ত্যক্ত এবং নাজেহাল করায় শেষ পর্যন্ত তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর শরণাপন্ন হন।
সেখান থেকে তাকে সাভার মডেল থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হলে সেখানে তিনি অভিযোগ দায়ের করেন। তবে সেই অভিযোগ পুলিশ এখনো মামলা হিসেবে রেকর্ড করেনি বলে অভিযোগ করেন ওই নারী।
তিনি বলেন, ‘চাকরি দেওয়ার কথা বলে আমাকে সাভারে ডিবি অফিসের সামনে সাদিকুর রহমান সেলিম তার মালিকানাধীন বহুতল ভবনের সাত তলায় নিয়ে যান। ওখানেই চাকরির বিষয়ে আলাপ আলোচনা হবে জানিয়ে আমাকে ধর্ষণ করেন।’ এ বিষয়ে প্রতিবাদ করার পর থেকেই আমাকে নানাভাবে নাজেহাল করতে থাকেন তিনি।
আজ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতির টের পেয়ে আগেই পালিয়ে যান ওই প্রবাসী। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ওই নারীর সঙ্গে প্রবাসীর যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের নানা আলামত পাওয়া গেছে। এমনকি তিনি ওই নারীকে সঙ্গে করে ইসলামী ব্যাংক সাভার শাখায় গেছেন। সেখানে তার নামে একটি হিসাব খুলে সেই নারীর হিসাবে নগদ সাড়ে চার লাখ টাকা জমা করে আবার উত্তোলন করেও নিয়ে গেছেন। এর মাধ্যমে ওই নারীর সাথে অভিযুক্তের যোগাযোগের আলামত নিশ্চিত হওয়া গেছে।
যোগাযোগ করা হলে প্রবাসী সাদিকুর রহমান সেলিম এ বিষয়ে কোনো সংবাদ পরিবেশন না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছি।’
সাভার মডেল থানার পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম জানান, ওই নারীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা