তিন দেশে টাকা পাচারের কথা স্বীকার আবজালের
স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল এডুকেশন শাখার প্রশাসনিক কর্মকর্তা (সাময়িক বরখাস্ত) আবজাল হোসেন কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় অর্থ পাচারের কথা স্বীকার করেছেন। দুদকের রিমান্ডে তিনি জানিয়েছেন, ৩ দেশে তার পাচার করা অর্থের পরিমাণ ৪১ কোটি ৫৭ লাখ টাকা।
এর মধ্যে অস্ট্রেলিয়ায় ৫৬ লাখ ৮৮ হাজার ৬৬৭ হাজার অস্ট্রেলিয়ান ডলার (৩৫ কোটি ২৬ লাখ টাকা), কানাডায় ৩ লাখ ৮৩ হাজার ৬৫৫ কানাডিয়ান ডলার (২ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার টাকা) পাচার করা হয়েছে।
আবজাল ও তার স্ত্রী রুবিনা খানমের নামে মালয়েশিয়ায় পাচার করা হয়েছে ৩ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে আফজাল নিজের নামে ৯ লাখ ২৯ হাজার ৬৭০ মালয়েশিয়ান রিংগিত (১ কোটি ৯৩ লাখ টাকা) ও স্ত্রীর নামে ৮ লাখ ৫১ হাজার ৫২০ রিংগিত (১ কোটি ৭৯ লাখ টাকা)। অবৈধ সম্পদ ও মানি লন্ডারিংয়ের পৃথক দুটি মামলায় ১৪ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছেন আবজাল।
দুই মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক তৌফিকুল ইসলাম রিমান্ড শেষে রোববার তাকে আদালতে পাঠান। এ সময় আবেদনে তিনি আসামিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার অনুরোধ করেন। তবে আবজালের পক্ষে এদিন জামিন আবেদন করা হয়নি। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।
দুদকের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম এক মামলার রিমান্ড প্রতিবেদনে আবজালের স্বীকারোক্তির কথা তুলে ধরেন। প্রতিবেদনে তিনি আবজালের অর্থ পাচারের প্রথমিক একটি অংশের বিষয় উল্লেখ করেন। দ্বিতীয় মামলার রিমান্ডে আরও তথ্য পাওয়া যাবে বলে দুদক মনে করছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, দেশের বাইরে আবজালের পাচার করা টাকার পরিমাণ আরও অনেক বেশি। তার কাছ থেকে সেই তথ্য নেয়া হবে। রিমান্ড প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা বলেছেন, ‘আবজাল অত্যন্ত প্রভাবশালী, ধূর্ত, অর্থলোভী ও প্রবঞ্চক।
মামলার তদন্তকালে ও জিজ্ঞাসাবাদে কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় বিভিন্ন ব্যাংকে পরিচালিত হিসাবে তার তিনটি কোম্পানি পরিচালনাসংক্রান্ত তথ্য বেরিয়ে এসেছে। এ অংক আরও কত পরিমাণ তা বের করতে আসামিকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন।’
৩ সেপ্টেম্বর আবজালের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, আবজাল হোসেনের বিরুদ্ধে ২৬৩ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৭২৩ টাকা মানি লন্ডারিং, ৫ কোটি ৯০ লাখ ২৮ হাজার ৯২৬ টাকার সম্পদের তথ্য গোপনসহ ৩১ কোটি ৫১ লাখ ২৩ হাজার ৪৪ টাকার জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা হয়েছে।
গত বছরের ২৭ জুন অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে আবজালের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। এক মামলায় শুধু আবজাল ও অপর মামলায় স্ত্রী রুবিনা খানমের সঙ্গে আবজালকেও আসামি করা হয়। দুদকের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলা দুটি করেন।
আবজালের বিরুদ্ধে করা মামলার অভিযোগে বলা হয়েছে, একজন সরকারি চাকরিজীবী হিসেবে আবজাল হোসেন ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ২০ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৩২ টাকা জমা করেন।
অপরাধলব্ধ আয়ের এ টাকা পরে তিনি বিভিন্নভাবে উত্তোলন করে অবৈধ প্রকৃতি, উৎস, মালিকানা আড়ালে হস্তান্তর এবং পাচার বা পাচারের প্রচেষ্টায় লিপ্ত থাকেন। তার নিজ নামে স্থাবর ও অস্থাবর অংশে গোপনকৃত ২ কোটি ১ লাখ ১৯ হাজার ৭৮৫ টাকাসহ জ্ঞাতআয়বহির্ভূত ৪ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৪৪৯ টাকার সম্পদ ভোগ দখলে রেখেছেন।
আবজাল দম্পতির বিরুদ্ধে করা মামলার অভিযোগে বলা হয়েছে, রুবিনা খানম নিজ নামে ট্রেড লাইসেন্স খুলে তার স্বামী আবজাল হোসেনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় স্বাস্থ্য অধিদফতরের অধীন বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রারম্ভিক মূলধন ছাড়াই কথিত ব্যবসা শুরু করেন।
এর আড়ালে বিভিন্ন যন্ত্রপাতি ও সংশ্লিষ্ট মালামাল সরবরাহের নামে অবৈধ পন্থায় আর্থিকভাবে লাভবান হন। স্বামীর অবৈধ আয়কে বৈধ করার পরিকল্পনায় নিজ নামে ও তাদের স্বার্থসংশ্লিষ্ট রহমান ট্রেড ইন্টারন্যাশনাল এবং রূপা ফ্যাশনের নামে উল্লিখিত তফসিলি ব্যাংকগুলোর ২৭টি বিভিন্ন প্রকার হিসাব চালু রাখেন।
সেখানে ২৬৩ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৭২৩ টাকা জমা এবং পরে ২৬৩ কোটি ৭৬ লাখ ৮১ হাজার ১৭৫ টাকা উত্তোলন করেন। রুবিনা নিজ নামের স্থাবর ও অস্থাবর অংশে গোপনকৃত ৫ কোটি ৯০ লাখ ২৮ হাজার ৯২৬ টাকাসহ জ্ঞাতআয়বহির্ভূত বা অপরাধলব্ধ আয় ৩১ কোটি ৫১ লাখ ২৩ হাজার ৪৪ টাকার সম্পদ তার স্বামী আসামি আবজাল হোসেনের সহযোগিতায় ভোগদখলে রেখেছেন।
মামলার পর থেকেই আবজাল পলাতক ছিলেন। সম্প্রতি তিনি আদালতে আত্মসমর্পণ করেন। গত বছরের ২২ জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আবজাল ও তার স্ত্রী রুবিনা খানমের স্থাবর-অস্থাবর যাবতীয় সম্পদ হস্তান্তর বা স্থানান্তর এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।
গত বছর ২৭ জুন অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুটি মামলা করা হয়। এক মামলায় শুধু আবজাল ও অপর মামলায় স্ত্রী রুবিনা খানমের সঙ্গে আবজালকেও আসামি করা হয়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা