ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০২০ ১১:২২

আবরার হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ

অনলাইন ডেস্ক
আবরার হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর কামরুজ্জামানের আদালত হবে শুনানি।

গত ২ সেপ্টেম্বর ২৫ আসামির মধ্যে গ্রেফতার ২২ জনের উপস্থিতিতে অভিযোগ গঠন শুরু হয়। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। মামলার ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়।

গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। পরের দিন চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন আবরারের বাবা। ১৩ নভেম্বর ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এই মামলার ২২ আসামি কারাগারে থাকলেও পলাতক তিনজন। এরমধ্যে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আটজন। আসামিরা সবাই নিহতের সহপাঠি ও বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী।

উপরে