ইউএনও ওপর হামলা ॥ আটক চারজনের ৩ জন যুবলীগের
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার মূল দুইজনসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত চারজনের মধ্যে তিনজনই যুবলীগের সদস্য। ইতোমধ্যেই তাদের দল থেকে বহিস্কার করা হয়েছে।
শুক্রবার পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মূল হামলাকারী ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন (৩৭) এবং উপজেলা যুবলীগের সদস্য আসাদুল ওরফে আরশাদুল ইসলাম (৩৫), ওয়ার্ড যুবলীগের সদস্য মাসুদ রানা (৪০)। আটকের পর-পরই শুক্রবার ওই তিন জনকেই দল থেকে বহিস্কার করা হয়েছে বলে জানান দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ। তিনি জানান, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল তাদের বহিষ্কার করেছেন। এ সংক্রান্ত একটি চিঠি তারা পেয়েছেন। আটককৃত অপরজনের নাম নবিরুল ইসলাম (৩৮)। তিনি পেশায় একজন রংমিস্ত্রি। তার কাছ থেকে হামলায় ব্যবহৃত একটি হাতুরি উদ্ধার করা হয়েছে।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় মূল দুইজন জাহাঙ্গীর হোসেন ও আরশাদুল ইসলাম গ্রেফতার হয়েছে। পুলিশ আর র্যাবের যৌথ অভিযানে তারা ধরা পড়ে। তারা দু'জনই ইউএনওর বাসায় ঢোকেন। সিসিটিভিতে তাদেরই দেখা গেছে। ওসি জানান, হামলায় জড়িতদের এই দুজনই মাদকাসক্ত। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। দু'জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জাহাঙ্গীর হোসেন ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর সাগরপাড়া এলাকার আবুল কালামের ছেলে। জাহাঙ্গীর ২০১৭ সাল থেকে ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার গভীর রাতে জাহাঙ্গীরকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব। আরশাদুল ইসলাম ঘোড়াঘাট উপজেলার রানিগঞ্জের আমজাদ হোসেনের ছেলে। শুক্রবার ভোররাত পৌনে পাঁচটার দিকে গোপন তথ্যে র্যাব ও পুলিশের একটি দল হাকিমপুর উপজেলার কালিগঞ্জ এলাকায় বোনের বাসা থেকে আরশাদুলকে গ্রেফতার করে। শুক্রবার সকালে ঘোড়াঘাট উপজেলার সিংড়া গ্রাম থেকে গোলাম মোস্তাফার ছেলে মাসুদ রানাকে আটক করা হয়। মাসুদ ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন যুবলীগের সদস্য। তাকে ঘোড়াঘাট উপজেলা সংলগ্ন চক বামনদিয়া বিশ্বনাথপুর গ্রাম থেকে আটক করা হয়। শুক্রবার দুপুর দুইটার দিকে নবীরুল ইসলাম (৩৮) নামে এক রংমিস্ত্রিকে আটক করে র্যাব। আটককৃতদের র্যাব-১৩ রংপুর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে তাকে ও তার বাবার ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট থানায় এ সংক্রান্ত এজাহার দায়ের করেন ইউএনওর ভাই মো. শেখ ফরিদ উদ্দিন। এজাহারে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করেন তিনি।
এদিকে, দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হাতুড়ি পেটা ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখমের ঘটনায় আটক জাহাঙ্গীর হোসেন ও আসাদুল হক কয়েকদিন আগে ত্রাণ বিতরণের সময় পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনের ওপর হামলা চালায়। হামলা, চাঁদাবাজি, মাদকসেবনসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের ছাড়াও অতীতে যুবলীগে তাদের নামে একাধিক অভিযোগও করা হয়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা