পাঁচ হাজার নার্স নিয়োগ নিয়ে রুল
পাঁচ হাজার ৫৪ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগে সরকারি কর্মকমিশন (পিএসসি)’র সুপারিশ নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এদের নিয়োগের ক্ষেত্রে পিএসসির সুপারিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে আদালত।
নিয়োগবঞ্চিত ৫১ জনের করা রিট আবেদনের প্রথামিক শুনানির পর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ রিট আবেদনকারী ৫১ জনকে নিয়োগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পিএসসির চেয়ারম্যানসহ ৫ বিবাদিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক ও বিভূতি তরফদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেসমিন সুলতানা সামসাদ।
অনীক আর হক বলেন, কোভিড-১৯ মহামারীর মধ্যে সরকার দশম গ্রেডে ৬ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী চাহিদা পত্র পঠালে পিএসসি লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ২১২ জনের মধ্য থেকে ৫ হাজার ৫৪ জনের নিয়োগের সুপারিশ করে। যাদের মধ্যে অন্তত পাঁচজন মৌখিক পরীক্ষাই দেয়নি।
সরকারের চাহিদা থাকার পরও ১৫৮ জনকে বাদ দিয়ে পিএসসি ৫ হাজার ৫৪ জন নিয়োগের সুপারিশ করল, তাদের মধ্যে আবার অযোগ্যদের সুপারিশ করা হল। যে কারণে পিএসসির সুপারিশটাকে চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিল। আদালত রুল জারি করেছেন।
রিট আবেদনে বলা হয়, দশম গ্রেডে ৪ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য ২০১৭ সালের ১০ আগস্ট সরকার বিজ্ঞপ্তি দেয়।
ওই বিজ্ঞপ্তির পর ১৬ হাজারের বেশি আবেদনকারী লিখিত পরীক্ষায় অংশ নেয়।
১১ হাজার ৩৫৭ জনকে উত্তীর্ণ দেখিয়ে ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি পিএসসি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে।
এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষাগত সনদ, আবেদন যাচাই-বাছাই করে ওই বছরের ১১ জুন ১ হাজার ১৭ জনকে মৌখিক পরীক্ষায় অযোগ্য ঘোষণা করে নোটিস দেয় পিএসসি। মৌখিক পরীক্ষা নেওয়া হয় ১০ হাজার ৩৪০ জনের।
মৌখিক পরীক্ষায় কতজন উত্তীর্ণ হয়েছে, সে বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি না করলেও ওই বছরের ১৯ আগস্ট পিএসসি মেধাক্রম অনুসারে ৫ হাজার ১২৮ জনের নিয়োগের সুপারিশ করে। সরকার সে অনুযায়ী নিয়োগও দেয়।
পদ স্বল্পতার কারণে সুপারিশের বাইরে থাকেন অর্থাৎ নিয়োগ বঞ্চিত থাকেন ৫ হাজার ২১২ জন।
এরপর গত বছর সিনিয়র স্টাফ নার্স নিয়োগে পিএসসিতে আবারও চাহিতা পত্র দেয় সরকার। চাহিদা পত্র অনুযায়ী পিএসসি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলে প্রার্থীরা আবেদনও করে। কিন্তু এরপর আর সে নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি হয়নি।
এর মধ্যে চলতি বছরের মার্চে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার ৬ হাজার নার্স নিয়োগের জন্য পিএসসির কাছে চাহিদাপত্র দেয়।
পিএসসি তখন ২০১৭ সালের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে সুপারিশের বাইরে থাকা ৫ হাজার ২১২ জনের মধ্য থেকে ৫ হাজার ৫৪ জনের ক্ষেত্রে গত ৩০ এপ্রিল সুপারিশ করে। সে অনুযায়ী সরকার তাদের নিয়োগও দেয়।
সরকারের চাহিদা পত্র থাকার পরও উত্তীর্ণ ১৫৮ জনের ক্ষেত্রে কোনো সুপারিশ পাঠায়নি পিএসসি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা