রাবির টিএসসিসির উপ-পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) উপ-পরিচালক রাকিবুল হাসান রবিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
এ নিয়ে ভুক্তভোগী তার ফেসবুক আইডিতে স্ট্যাটাসও দিয়েছেন। অভিযুক্ত রবিন টিএসসিসির সঙ্গীত বিভাগের প্রশিক্ষকের দায়িত্বে আছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপাচার্যের দফতরের কর্মকর্তা মীর শাহজাহান আলী অভিযোগপত্র গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেন।
তিনি বাংলানিউকে বলেন, বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির উপ-পরিচালক রাকিবুল হাসানের বিরুদ্ধে এক তরুণী ও তার বাবা-মা লিখিত অভিযোগ করেছেন। উপাচার্যের সচিব হিসেবে আমি অভিযোগপত্র গ্রহণ করেছি। বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে।
অভিযোগপত্রে ভুক্তভোগী ছাত্রী দাবি করেন, ১২ বছর বয়সে প্রথম তিনি রাকিবুল হাসান রবিনের নিপীড়নের স্বীকার হন। এরপর ভয় দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। কিন্তু সে সময় ন্যায়-অন্যায় বোঝার জ্ঞান ও সাহস না থাকায় তিনি কাউকে বিষয়টি বলতে পারেননি। সামাজিকভাবে সমর্থন না পাওয়ার শঙ্কায় চুপ থাকলেও তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। উচ্চ শিক্ষার জন্য বিদেশ গিয়েও স্বাভাবিক হতে তার অনেক সময় লেগেছে বলেও তিনি অভিযোগ করেন।
লিখিত অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থী উল্লেখ করেন, করোনা পরিস্থিতিতে দেশে এসে তিনি জানতে পারেন আরও অনেকেই রবিনের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। মেয়েদের এসব অভিযোগ শুনে তার মানসিক অবস্থার অবনতি ঘটে এবং ট্রমা ফিরে আসে। পরিস্থিতি সামলে ওঠতে না পেরে তিনি মুখ খোলার সাহস সঞ্চয় করেছেন। তার মতো আর কাউকে যেন ট্রমা বয়ে বেড়াতে না হয় সেজন্য রবিনকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান ওই শিক্ষার্থী।
অভিযোগপত্রে আরও উল্লেখ করেন, রাকিবুল হাসান রবিনের বিরুদ্ধে বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে আরও অনেক যৌন হয়রানির অভিযোগ রয়েছে। ছোট মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে ইলামিত্র শিল্পী সংঘ থেকে দু বছর আগে তাকে বের করে দেওয়া হয়। কিন্তু অনেকে এসব অভিযোগ করতে চায় না।
জানতে চাইলে ভুক্তভোগী ছাত্রী বাংলানিউজকে বলেন, রাজশাহী শহরে একটি সংগঠনে রাকিবুল হাসানের কাছে সঙ্গীত চর্চা করতাম। তখন ছোট ছিলাম। তাই নিপীড়নের শিকার হয়েও অভিযোগ করতে ভয় পেয়েছি, প্রতিবাদ জানাতে পারিনি। মানসিকভাবে ভেঙে পড়েছি, যে মানসিক যন্ত্রণা এখনো আমাকে বয়ে বেড়াতে হচ্ছে। এখনো তার বিরুদ্ধে অনেকের অভিযোগ আছে কিন্তু মুখ ফুটে কেউ বলে না। আমি চাই আমার মতো যেন অন্য কেউ ভুক্তভোগী না হয়। সেজন্য অন্য মেয়েদের হয়ে তার বিচার চাইছি।
এ বিষয়ে ভুক্তভোগীর মা (রাবি শিক্ষক) বলেন, রবিন বিশ্ববিদ্যালয়ে কর্মরত, আমিও এখানকার শিক্ষক। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে তার বিচার হোক, সেজন্য উপাচার্য বরাবর অভিযোগ দিয়েছি। আশাকরি সঠিক বিচার হবে।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রাকিবুল হাসান রবিনের মোবাইল ফোন নম্বরে কল করলে তিনি ফোন রিসিভ করে কোনো কথা বলেননি। পরে একাধিকবার ফোন করলেও তিনি আর কল রিসিভ করেননি। সাংবাদিক পরিচয় দিয়ে এসএমএস পাঠালেও তিনি কোনো উত্তর দেননি।
টিএসসিসির পরিচালক অধ্যাপক হাসিবুল আলম প্রধান বলেন, অভিযোগের বিষয়ে জেনেছি। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে অভিযোগ করলে সেটি সেখানেই বিচার হবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা