১০ বছরের শিশুকে গণধর্ষণের পর হত্যা, নদীতে ফেলল লাশ
দিশা মণি নামে এক স্কুলছাত্রীকে (১০) গণধর্ষণের পর হত্যা করে শীতলক্ষ্যা নদীতে মরদেহ ফেলে দেয়ার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন প্রেমিকসহ তিনজন। ঘটনার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন তারা। রবিবার (৯ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর ও খলিলুর রহমান এবং মিল্টন হোসেনের আদালত তাদের জবানবন্দি গ্রহণ করেন।
অভিযুক্ত তিনজন হলেন- বন্দর উপজেলার বরন্দি এলাকার আমজাদ হোসেনের ছেলে প্রেমিক আব্দুল্লাহ (২২), একই এলাকার শামসুদ্দিনের ছেলে ইজিবাইক চালক রাকিব (১৯) ও নৌকার মাঝি খলিলুর রহমান (৩৬)। নারায়ণগঞ্জের বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের এসআই শামীম আল মামুন বলেন, শহরের দেওভোগ পাক্কারোড এলাকার এক পোশাক শ্রমিকের শিশু দিশা মণির সঙ্গে সম্পর্ক গড়েন আব্দুল্লাহ। তিন মাসের মাথায় তাকে নিয়ে ঘুরতে যান তিনি। এতে সহায়তা করেন তারই বন্ধু ইজিবাইকচালক রাকিব।
৪ জুলাই শিশুটিকে ইস্পাহানি ঘাটে নিয়ে যান আব্দুল্লাহ। রাত ৮টার দিকে শীতলক্ষ্যার ইস্পাহানি ঘাটে খলিলুর রহমানের নৌকা নিয়ে নদীতে ঘুরতে যান তারা। একপর্যায়ে নৌকার মধ্যে দিশা মণিকে ধর্ষণ করেন আব্দুল্লাহ। এরপর নৌকার মাঝি খলিলুর রহমানও দিশাকে ধর্ষণ করেন। এতে কান্নাকাটি করলে খলিলুর রহমান দিশা মণির দুই পা চেপে ধরেন আর আব্দুল্লাহ গলা টিপে হত্যা করেন। পরে দুইজনে মিলে দিশামণির মরদেহ শীতলক্ষায় ফেলে দেন। ওই সময় রাকিব ঘাটে দাঁড়িয়ে ছিল।
তিনি আরও বলেন, মোবাইল ফোনের সূত্র ধরে তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেন তারা। নদী থেকে দিশা মণির মরদেহ উদ্ধার করা যায়নি। আদালতে জবানবন্দি দিয়েছেন তারা। গ্রেফতারকৃতদের মধ্যে রাকিব ও আব্দুল্লাহর জবানবন্দি গ্রহণ করেছেন আদালত।
দিশা মণির বাবা বলেন, আমার দুই মেয়ের মধ্যে দিশা মণি ছোট। বাড়ির পাশে একটি প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়তো দিশা। ঘটনার দিন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ নিয়ে থানায় মামলা করি। আমার মেয়ের লাশটাও পেলাম না। আমি মেয়ে হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা