ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
আপডেট : ৮ আগস্ট, ২০২০ ০৮:০৮

বেনাপোল সীমান্ত থেকে ৫১ মোবাইলসহ আটক ১

অনলাইন ডেস্ক
বেনাপোল সীমান্ত থেকে ৫১ মোবাইলসহ আটক ১

বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ভারতীয় ৫১টি মোবাইল ফোনসহ মোহাম্মদ বাবু (২৭) নামে একজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় সাদিপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বাবু বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামের বাসিন্দা। ৪৯ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব জানান, সাদিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বিপুল সংখ্যক মোবাইলের একটি চালান বাংলাদেশে প্রবেশ করেছে- এমন সংবাদের ভিত্তিতে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫১টি ভারতীয় মোবাইলসহ মোহাম্মদ বাবুকে আটক করা হয়।  

তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা আব্দল ওহাব।

 

 

উপরে