আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ছিনতাই, হত্যাকাণ্ড!
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ঢাকার বিভিন্ন স্পটে ছিনতাই-হত্যাকাণ্ড, অন্তত ৪০ স্পট চিহ্নিত। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে শুধু ছিনতাই নয়-ঘটানো হচ্ছে হত্যাকাণ্ডও। আর রাজধানী জুড়ে তৎপর কথিত গামছা পার্টি। যারা আরো ভয়ঙ্কর। রাজধানী ও আশপাশের ৩০-৪০টি স্পট চিহ্নিত করেছে পুলিশ যেখানে প্রায়ই ঘটছে ছিনতাই ও হত্যার ঘটনা। এসবে জড়িত কয়েকটি চক্রের ব্যাপারে অনুসন্ধান করছে পুলিশ।
গেলো বছরের শেষদিকে- রাজধানীর বাড্ডায় র্যাবের পোশাক পরা একদল লোক বাস থেকে একজনকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে ওই ব্যক্তির সাথে থাকা কয়েক লাখ টাকা ছিনিয়ে নিয়ে মারধর করে নামিয়ে দেয়া হয় নির্জন এলাকায়। সর্বশেষ ১৪ই জুলাই মানিকগঞ্জ থেকে উদ্ধার হয় উত্তরার একটি বায়িং হাউসের কমার্শিয়াল ম্যানেজার সুলতানের মরদেহ। ঘটনার ধরণ ছিল একই। গোয়েন্দা পুলিশ বা ডিবি পরিচয়ে চক্রটি হানা দেয় ঢাকার বাইরেও। ২৭শে জুলাই চাঁদপুরের পূবালী ব্যাংক থেকে বের হওয়ার পর এরকম অভিজ্ঞতার মুখে পড়েন গোলাম মোস্তফা খোকন। ভুক্তভোগী গোলাম মোস্তফা খোকন বলেন, ডিবি পরিচয় দিয়ে আমাকে ধরে বলে আমার কাছে নাকি ইয়াবা আছে। তারপর আমাকে গাড়িতে উঠিয়ে মারধর করে। আমাকে একটি নির্জন জায়গায় নিয়ে বলে তোকে ছেড়ে দেয়া হবে তবে আমাদের কথা মত গাড়ি থেকে নেমে সোজা চলে যেতে হবে। রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশা কিংবা প্রাইভেটকারে যাত্রী হিসেবে তুলে নিয়ে ছিনতায়ের ঘটনা ঘটছে অহরহ। ছিনতাইয়ে বাধা দিলে করা হচ্ছে খুন। এরকম ছিনতাইয়ের শিকার হয়েও প্রাণে বেঁচে গেছেন মিরপুরের রাশেদুল ইসলাম। তিনি বলেন, ওরা কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে গাড়িতে তুলে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে ইসিবি নিয়ে যায়। তারা আমার মোবাইল মানিব্যাগ নিয়ে আমার সম্পর্কে সব তথ্য নেয়। তারপর আমাকে বলে এক লাখ টাকা আনার জন্য। যখন আমি বলছি আমার পরিবারের অবস্থা ভালোপ না, তখন তারা আমাকে চলন্ত সিএনজি থেকে ফেলে দেয়। পুলিশ বলছে ঢাকা এবং আশপাশের ৩০ থেকে ৪০টি স্পটে এসব অপকর্ম করা হচ্ছে। তবে টার্গেট ব্যাংকপাড়া।
ঢাকা মহানগর গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, ফ্লাইওভারের মোড়ে বা উপরে যেখানে সিসি ক্যামেরা বা আলোর স্বল্পতা আছে সেসব জায়গায়ই তারা টার্গেট করে। আমরা এমন অপরাধের সাথে যুক্ত কয়েকজনকে গ্রেপ্তার করেছি। খুব দ্রুতই এসব অপরাধীদের গ্রেপ্তার করে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ি ব্যবস্থা নিতে পারবো। গেলো ছয় মাসে রাজধানীতে ছিনতাইকারীর হাতে প্রাণ দিয়েছেন ১০ জন।পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ৫ জন। যারা সবাই ছিনতাইকারী বলে দাবি পুলিশের। সূত্র: ডিবিসি নিউজ


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা