জেকেজি কেলেঙ্কারিতে আড়ালে কেন স্বাস্থ্য ডিজি?
রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারিতে স্বাস্থ্য ডিজি অধ্যাপক আবুল কালাম আজাদ আত্মপক্ষ সমর্থন করেছেন। তাঁর আত্মপক্ষ সমর্থন যথেষ্ট যুক্তিসঙ্গত না হলেও এই বিষয়টিতে তাঁর নাম উঠে এসেছে এবং তাঁর ছবিও প্রকাশিত হয়েছে। কিন্তু রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারিতে স্বাস্থ্য অধিদপ্তরের ভূমিকা যেমন প্রশ্নবিদ্ধ, ঠিক একইভাবে প্রশ্নবিদ্ধ জেকেজি’র ঘটানাতেও স্বাস্থ্য অধিদপ্তরের ভূমিকা।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ যিনি কোথাও পরিদর্শনে যাননা, কোনো হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে যাননি, সেই ব্যক্তি জেকেজি’র নমুনা পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করতে গিয়েছিলেন। কেন করতে গিয়েছিলেন সে এক বিরাট প্রশ্ন। বিশেষজ্ঞরা মনে করেন আরিফ চৌধুরী বা ডা. সাবরিনাকে গ্রেপ্তার করলেই শুধু হবেনা, জেকেজি’কে কেন নমুনা পরীক্ষার অনুমতি দেওয়া হলো, কারা দিল, কেন দিল সেটাও তদন্তের স্বার্থে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে আনা উচিত।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক যেমনটা বলেছেন যে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করতে উর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে নির্দেশ দিয়েছিল। পরে দেখা গেল যে, তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশের কথা বলছেন, জনপ্রশাসনের কোন আইনে মৌখিক নির্দেশ প্রতিপালনের কোন বিধান নেই এবং মৌখিক নির্দেশ কোন নির্দেশ বলে পরিগণিত হবেনা। এরকম একটি টেলিফোনের নির্দেশ প্রতিপালন করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দায় এড়াতে চাইছেন।
অনেকেই মনে করছেন যে, জেকেজি’কে নমুনা পরীক্ষার অনুমতি কিভাবে দেওয়া হলো সে ব্যাপারেও তদন্ত করা দরকার। বিশেষ করে এই ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের ভূমিকা খতিয়ে দেখা দরকার। কারণ ডা. আরিফ সাবরিনাকে গ্রেপ্তারের পর এটা স্পষ্ট হয়েছে যে, জেকেজি’র এরকম নমুনা সংগ্রহের কোন যোগ্যতা ছিল না, পূর্ব অভিজ্ঞতাও ছিল না এবং তাঁরা দীর্ঘদিন ধরেই এই ভূয়া নমুনা পরীক্ষা করে আসছিল। তাহলে জেকেজি’কে অনুমোদন দিয়েছে কারা? স্বাস্থ্য ডিজি দিলো নাকি এখানেও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলবেন যে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি জেকেজি’কে অনুমোদন দিয়েছেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা