ভারতে পালাতে পারেন শাহেদ, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা
করোনার ভুয়া সার্টিফিকেট দেওয়াসহ নানা অনিয়মের কারণে সিলগালা করা রিজেন্ট হাসপাতাল মালিক এখন কোথায় আছেন, জবাব দিতে পারছে না কেউ। আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তারা বলছেন, শাহেদকে ধরার ক্ষেত্রে চেষ্টার কোনো ত্রুটি করছেন না তারা। তবে এর মধ্যেই গুঞ্জন উঠেছে, সাতক্ষীরা সীমান্ত দিয়ে যেন ভারতে পালিয়ে যেতে পারে শাহেদ। সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (১২ জুলাই) বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী- বিজিবির ৩৩ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার সময় সংবাদকে এ সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন। সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানও। তথ্যানুসন্ধানে জানা যায়, ১৯৪৭ সালের ভারত ভাগের পর বিনিময় সূত্রে শাহেদের দাদা করিম ভারতের মুর্শিদাবাদ থেকে সাতক্ষীরায় আসেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের তথ্য ও প্রচার বিভাগের চাকরি করতেন তার দাদা। করিম সাহেবের দুই ছেলে। বড় ছেলে সিরাজুল করিমের ছেলে শাহেদ করিম। দেশ বিভাগের পর বেশি সময় ঢাকা ও চট্টগ্রামে কাটিয়েছেন তারা। ৮০’র দশকের মাঝামাঝি সময়ে শাহেদের বাবা সাতক্ষীরায় চলে আসেন। ৯০’র দশকে তার মা সাফিয়া করিম ফেন্সি সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই পদেই ছিলেন। তবে শাহেদ সাতক্ষীরায় থাকতেন না। সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে পড়াকালীন এসএসসি পরীক্ষার আগেই চলে যান ঢাকা। এরপর বিডিএস মাল্টিমিডিয়া কোম্পানি খুলে কোটি কোটি টাকা হাতিয়ে শাহেদ তার অবস্থান তৈরি করেন। চোরাকারবারের মাধ্যমে ও বেকার যুবকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। একাধিক মামলায় জড়িয়ে পড়লে শাহেদ সাতক্ষীরা সীমান্ত দিয়ে পালিয়ে ভারতে চলে যান। এরপর বারাসাতে দুই বছর কাটান। তাই আবারও এপথ দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম। শাহেদ আওয়ামী লীগ, বিএনপির বড় বড় নেতাদের সঙ্গে সখ্যতা বজায় রাখার পাশাপাশি যোগাযোগ রক্ষা করেছেন আমলা-মন্ত্রীদের সঙ্গে। তাই তাকে আইনের আওতায় আনা যাবে কিনা সন্দেহ প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফাইমুল হক কিসলু। শাহেদের বিচার দাবি করেছেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। সাতক্ষীরা সীমান্ত দিয়ে শাহেদ যেন পালাতে না পারে সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা