সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি, আহত ৫
সাভারে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন, আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যানো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি’র সামনে এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে যাত্রীবাহী বাসটি চন্দ্রার দিকে যাচ্ছিল। এ সময় বাসের ভেতরে যাত্রীবেশে থাকা ডাকাত দলের তিন সদস্য মহাসড়কের রেডিও কলোনি এলাকা পার হওয়ার পর শামীম নামে এক যাত্রীসহ আরও কয়েকজনকে ছুরিকাঘাত ও মারধর শুরু করে।
পরে অন্য যাত্রীদের প্রাণনাশের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল,নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে বিপিএটিসি’র গেটের সামনে নেমে পালিয়ে যায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের শিক্ষার্থী অনুপ সরকার দীপ বলেন, ‘সন্ধ্যা পৌনে সাতটার দিকে রেডিও কলোনি থেকে তিনজন ডাকাত যাত্রীবাহী লোকাল বাসে উঠে যাত্রীদের সব মালামাল লুট করে। বাসের ড্রাইভারও ডাকাতদের এমএইচ গেটে নামিয়ে দিয়ে পালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হেলপারকে আটক করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক ।’
ওয়েলকাম পরিবহনের মালিক সমিতির একজন প্রতিনিধি বলেন, ‘মহাসড়কের বিপিএটিসি এলাকা থেকে ডাকাতরা বাসে উঠে ডাকাতি করেছে বলে জানতে পেরেছি। বাসসহ এর চালক ও হেলপার আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে।’
এ বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বাসের চালক ও হেলপারকে হেফাজতে রাখা হয়েছে বলে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা