৮৫ দিন পর মিলল সেই পাঁচজনের পরিচয়
নরসিংদীর রায়পুরা উপজেলার খাকচকে ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হওয়ার ৮৫ দিন পর পরিচয় শনাক্ত করেছে রেলওয়ে পুলিশ। সেই সঙ্গে মৃত্যুর রহস্যও উদঘাটন করা হয়েছে। পুলিশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। গতকাল শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. শহীদুল্লাহ।
গত ৮ জুলাই সকালে উপজেলার খাকচক এলাকার ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে ৫ জনের ছিন্নবিচ্ছিন্ন লাশ পাওয়া যায়। এদের মধ্যে তিনজনের মাথা আলাদা এবং দুজনের শরীর দ্বিখণ্ডিত ছিল। রেলওয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতদের আঙুলের ছাপ নিয়েও পরিচয় উদঘাটন করতে পারেনি পুলিশ।
ধারণা করা হয়েছিল, তাদের জাতীয় পরিচয়পত্র ছিল না। তাই বেওয়ারিশ হিসেবে লাশ দাফনের আগে ফরেনসিক ও ডিএনের জন্য মুখের লালা ও দাঁত সংগ্রহ করা হয়েছিল।
খবরের কাগজের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
একসঙ্গে পাঁচজনের ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা সেই সময়ে রহস্যের জন্ম দেয়।
অনুসন্ধানে নামে রেলওয়ে পুলিশ। ঢাকা ও পূর্বাঞ্চলের স্টেশন ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেন। অবশেষে পরিচয়সহ মৃত্যুর কারণ উদঘাটন করে।
পুলিশ জানায়, নিহতরা হলো- সিলেট শাহজালাল মাজার এলাকার সাব্বির (১৬), হবিগঞ্জের মাধবপুরের আরিফ মিয়ার ছেলে রাব্বি (১৫), মৌলভীবাজারে কুলাউড়া স্টেশন এলাকার সিয়াম (১৪), ময়মনসিংহ বাসস্ট্যান্ড এলাকার আল আমিন ও সেলিম (২৫)। তারা সবাই ‘টোকাই’ ছিল। তাদের মধ্যে সেলিমের গ্রামের বাড়ি কোথায় জানা যায়নি। তাদের সবাই ভাসমান অবস্থায় স্টেশন ও রাজধানীর বস্তিতে বসবাস করত।
মামলার তদন্ত কর্মকর্তা নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. শহীদুল্লাহ জানান, গত ৮ জুলাই রাত পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেসের দ্বিতীয় বগির ছাদে ওঠে সাব্বির, রাব্বি, সিয়াম, আল আমিন ও সেলিম। একই ট্রেনের তৃতীয় বগির ছাদে ছিল আরিফুল। ট্রেন ছাড়ার পর ওই পাঁচজনকে ছাদে বসে মাদক নিতে দেখে সে। আরিফুলের বরাত দিয়ে পুলিশ জানায়, রায়পুরার মেথিকান্দা স্টেশন অতিক্রম করার সময় সেলিমকে ছাদ থেকে পড়ে যেতে দেখে রাব্বি। পরে চারজন মিলে তাকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে পড়ে সবার মৃত্যু হয়। ওই দিন ভোর ৫টায় কমলাপুর স্টেশনে নেমে বাসে করে খিলগাঁও এলাকা গিয়ে রাস্তার পাশে ঘুমিয়ে পড়ে আরিফুল। ঘুম ভাঙলে সে পুরো ঘটনা ইসলাইল ও বিল্লাল নামে অন্য দুই ছিন্নমূলকে জানায়। এদিকে পুলিশ স্টেশনে স্টেশনে ঘুরে তথ্য সংগ্রহের সময় আরিফুলের খোঁজ পায়।
পরে তাকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পারে রেলওয়ে পুলিশ। এদিকে নিহত ৫ জনের পরনের কাপড় ও ছবি দেখে আরিফুল, রিফাত, বিল্লালের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করে পুলিশ।
ভৈরব রেলওয়ে থানার ওসি মো. আলীম হোসেন শিকদার বলেন, নিহতদের চারজন টোকাই ও একজন ভিক্ষাবৃত্তি করত। নেশাগ্রস্ত অবস্থায় ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে একসঙ্গে পড়ে তাদের মৃত্যু হয়েছিল।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা