আদমজী ইপিজেডে শ্রমিকদের সাথে আনসারদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে আন্দোলনরত শ্রমিকদের সাথে আনসার ও ইপিজেডের নিরাপত্তা কর্মীদের সাথে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে নারী শ্রমিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। তবে শ্রমিকরা আহত শ্রমিকদের নাম বলতে অপরাগতা প্রকাশ করেছেন আতঙ্কের কারণে।
বকেয়া বেতন ও বন্ধ হওয়া ফ্যাক্টরী খুলে দেয়ার দাবিতে শ্রমিকরা বৃহস্পতিবার সকাল ৮টায় আদমজী ইপিজেডের প্রধান কার্যালয় ঘেরাও করে। একপর্যায়ে তাদের ওপর আনসার ও ইপিজেডের নিরাপত্তাকর্মীরা লাঠিচার্জ শুরু করলে বিক্ষুব্ধ শ্রমিকরা নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়ক অবরোধ করেন।
পরে ঘটনাস্থলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে দুপুর সোয়া দুইটায় তাদের সড়ক থেকে সরিয়ে নেয়। শ্রমিকরা জানায়, গত বছরের ১০ আগস্ট হঠাৎ দুই দিনের ছুটি ঘোষণা করে গার্মেন্টস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সেই বন্ধ আরও বৃদ্ধি করতে করতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে বন্ধ হওয়ার পরেও শ্রমিকদের ৩ থেকে ৪ হাজার টাকা করে বেতন পরিশোধ করে আসছিল মালিকপক্ষ।
তার ধারাবাহিকতায় আজ বেতন দেওয়ার কথা থাকলেও গার্মেন্টস কর্তৃপক্ষ আগামী ১২ জানুয়ারি বেতন দেওয়ার ঘোষণা দেয়। যার কারণে প্রায় ১ হাজার শ্রমিক বৃহস্পতিবার সকাল ৮টায় আদমজী ইপিজেডের প্রধান কার্যালয়ে অবস্থান নেয়। সেখানেই তাদের ওপরে আনসার ও ইপিজেডের নিরাপত্তা কর্মীরা চড়াও হয় বলে অভিযোগ করেন তারা।
আনসার ও নিরাপত্তাকর্মীদের লাঠিচার্জের শিকার হয়ে শ্রমিকরা বেলা সাড়ে ১১টায় শিমরাইল-নারায়ণগঞ্জ ইপিজেড সড়কের প্রধান ফটকে অবস্থান নেয়। এখানে দ্বিতীয় দফায় তাদের ওপর চড়াও হয় আনসার ও নিরাপত্তাকর্মীরা। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ইপিজেডের আরেক গার্মেন্টসের সামনে অবস্থান নেয়। এসময় খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে আলোচনা করে।
এসময় পুলিশ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুর সোয়া দুইটায় তাদের আন্দোলন স্থগিত করে স্থান ত্যাগ করে। শ্রমিকদের দুই দফা আন্দোলনে ব্যস্ততম ইপিজেড সড়ক অবরোধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষদের।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর সিনিয়র এএসপি আইনুল হক জানায়, আমরা মালিকপক্ষ থেকে শ্রমিকদের বকেয়া বেতন আদায় করে দেয়ার আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে দেয়। আমরা মালিকপক্ষের সাথে কথা বলে তাদের বকেয়া দ্রুত আদায় করে দেয়ার চেষ্টা করব।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা