বিদ্যালয়ে বই বিতরণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৩ জন আহত
বই বিতরণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বগুড়ার নন্দীগ্রামে কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ে সাবেক দুই ইউপি সদস্যসহ ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় বিনামূল্যে বই বিতরণ ভন্ডুল হয়ে যায়। এছাড়া প্রধান শিক্ষকের কক্ষে তালা দেয়া হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ভাটরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আখতারুজ্জামান মানিক (৪৫), ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বেলাল হোসেন (৪২) ও সমর্থক বাবু মিয়া (৪০) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
জানা গেছে, শনিবার সকালে কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণের আয়োজন করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আ’লীগ নেতা মজনুর রহমান। এ সময় ভাটরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীসহ তার লোকজন এসে বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে বই বিতরণের দাবী করেন।
এ নিয়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের রুপ নেয়। এতে সাবেক দুই ইউপি সদস্যসহ ৩জন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বর্তমানে এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আবারো যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে। জানা যায় ভাটরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীর ছোট ভাই মজনুর রহমান মজনু।
এদিকে প্রাক্তন সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দোকান পজিসান বিক্রি, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার ফি সহ লাখ লাখ টাকা আত্মসাৎসহ নানা দূর্নীতির অভিযোগ এনে গত বুধবার (৩০ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন অভিভাবক সদস্য বাদেশ আলী।
এ বিষয়ে কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সভাপতি আ’লীগ নেতা মজনুর রহমান বলেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীর নেতৃত্বে তার লোকজন বই বিতরণ বন্ধ করে। বিদ্যালয়ের সভাপতি আমি বই আমিই বিতরণ করবো। শিক্ষার্থীসহ শিক্ষকদের স্কুলের ভিতরে ঢুকতে দেয়া হয়নি। প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়েছে। ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা প্রদানের পর থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
ভাটরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী বলেন, এলাকাবাসী মজনুকে সভাপতি হিসেবে মানে না। প্রধান শিক্ষকের কক্ষে এলাকাবাসী তালা দিয়েছে। শিক্ষকদের ছাড়াই সে বই বিতরণের আয়োজন করলে এলাকাবাসী বাধা দিয়েছে। শিক্ষার্থীদের বই শিক্ষকরা বিতরণ করলে কেউ বাধা দিবে না।
এ বিষয়ে জানতে চাইলে কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু রায়হান বলেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বই বিতরণের আয়োজন করেন। এ সময় ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীসহ তার লোকজন এডহক কমিটির সভাপতিকে অবৈধ দাবি করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা