শেরপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
ময়মনসিংহ বাস কোচ মালিক সমিতির মহাসচিবের গাড়ি শেরপুরের নবীনগর বাসস্ট্যান্ডে আটকে ড্রাইভার ও হেলপারকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে বহিরাগত শ্রমিক নামধারী কয়েকজনের বিরুদ্ধে। এর প্রতিবাদ ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বুধবার সন্ধ্যা থেকে শেরপুর থেকে ঢাকাগামী সকল বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন বাস মালিকরা।
এদিকে কোন রকম নোটিশ ছাড়া শেরপুর থেকে ঢাকাগামী বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীসাধারণ। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় যৌথ সংবাদ সম্মেলন করেছে জেলা বাস-কোচ মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
সংবাদ সম্মেলনে জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু বলেন, মঙ্গলবার ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির অর্ন্তভূক্ত সোনার বাংলা সার্ভিসের একটি বাস শেরপুর শহরের গৌরীপুর এলাকার পৌর বাস টার্মিনাল থেকে ঢাকায় যাওয়ার পথে শহরের নবীনগর এলাকার অস্থায়ী বাস টার্মিনাল থেকে যাত্রী তুলে। এতে নবীনগর বাস টার্মিনালের কয়েকজন শ্রমিক নামধারী উচ্ছৃঙ্খল ব্যক্তি ওই বাসের চালক ও চালক সহকারীদের সাথে অশালীন আচরণসহ তাদের লাঞ্ছিত করেন। এ ঘটনাটি ময়মনসিংহের বাস শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকেরা শেরপুর থেকে ঢাকাগামী বাসগুলো ময়মনসিংহের শম্ভুগঞ্জ সেতু এলাকায় আটকে দেয়। এদিকে বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুব আলমের একটি বাস ঢাকা থেকে শেরপুর শহরের নবীনগর বাস টার্মিনাল এলাকায় এলে কয়েকজন শ্রমিক বাসটি আটক করে টার্মিনালের ভেতরে নিয়ে আটকে রাখে। এরপর থেকে যাত্রীসাধারণ ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে বাসের মালিকরাই স্বেচ্ছায় বাস চলাচল বন্ধ রেখেছেন। নিরাপত্তার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, সরকারের কাছে তাদের কোন দাবি-দাওয়া নেই। তবে বহিরাগত কিছু লোক গাড়ী চলাচলে সমস্যার সৃষ্টি করছে। এ সমস্যার সমাধান হলেই বাস মালিকরা গাড়ি চালাবেন।
এদিকে দুপুরে শেরপুর বাস শ্রমিক মালিক সমিতি দুবার বসেও বিষয়টির সুরাহা করতে পারেনি। আজ রাতে আবারও যৌথ ভাবে বসা হবে বলে জানিয়েছেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষ। পুলিশের পক্ষ থেকে ঢাকাগামী বাস চলাচল শুরুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা