পেকুয়ায় আধিপত্য বিস্তার নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, গৃহবধূর হাত বিচ্ছিন্ন
কক্সবাজারের পেকুয়ায় বালু মহালের আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মিন্টু মিয়া (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খাদিজা বেগম (৩৪) নামে এক গৃহবধূকে কুপিয়ে বাম হাতের কব্জি বিচ্ছিন্ন ও হাবিবউল্লাহ (২২) নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার টইটং ইউনিয়নের দুর্গম এলাকা জুমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিন্টু মিয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি গ্রামের আহমদ মিয়ার ছেলে। আহত খাদিজা বেগম টইটং জুমপাড়া গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন জানায়, উপজেলার টইটং ইউনিয়নের জুমপাড়ায় একটি অবৈধ বালু মহাল নিয়ে জয়নাল আবেদীন ও সীমান্তবর্তী উপজেলা বাঁশখালীর পূর্ব পুঁইছড়ি গ্রামের মিন্টু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মূলত বালু মজুদ রাখার জমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিন্টু মিয়ার কাছ থেকে জয়নাল আবেদীন বনবিভাগের কিছু রিজার্ভ জমি ক্রয় করে। জমি বিক্রয়ের কিছু টাকা পাওনা ছিল মিন্টু মিয়া। টাকা না দেয়া জের ধরে মিন্টুসহ বাঁশখালীর এলাকার ৮-১০ জন যুবক জয়নালের বাড়িতে এসে টাকা না দেয়ার বিষয়ে জানতে চায়। পরে বাকবিতণ্ডার জের ধরে জুমপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় উভয়পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
এসময় প্রতিপক্ষের লোকজন মিন্টুকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। প্রতিপক্ষের দায়ের কোপে খাদিজা বেগম নামের এক মহিলার হাতও বিচ্ছিন্ন হয়। নিহত মিন্টু মিয়ার ছোট ভাই হেফাজ উদ্দিন জানায়, আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
টইটং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি কালভার্টের উপর মিন্টু মিয়া নামে এক ব্যক্তির লাশ পড়ে আছে। বালি মহালের বিরোধ নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানায়, মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা