গৌরনদী হানাদার মুক্ত দিবস আজ
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হলেও বরিশালের গৌরনদী হানাদার মুক্ত হয়েছিলো ৮দিন পর ২২ ডিসেম্বর। টানা ৮ দিন মুক্তি বাহিনী ও মুজিব বাহিনীর যৌথ আক্রমণে কোণঠাসা হয়ে ২২ ডিসেম্বর গৌরনদী কলেজে অবস্থানরত শতাধিক পাক সেনা মিত্র বাহিনীর মাধ্যমে মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলো। অথচ স্বাধীনতার ৫০ বছরেও সেখানে নির্মিত হয়নি কোনো স্মৃতিস্তম্ভ। মুক্তিযোদ্ধারা ওই স্থানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
৭১ সালের ২৫ এপ্রিল পাক সেনারা ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে দক্ষিণাঞ্চলে প্রবেশ করে হত্যাযজ্ঞ শুরু করে। তাদের প্রবেশের খবরে গৌরনদীর মুক্তিকামী মানুষ কটকস্থল (সাউদের খালপাড়) এলাকায় বটগাছের পেছনের অংশে ব্যাংকার খনন করে তার মধ্যে অবস্থান নেয়। হানাদাররা সেখানে পৌঁছলে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পরে। ওইদিন পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে প্রথম শহীদ হন গৌরনদীর নাঠৈ গ্রামের সৈয়দ আবুল হাসেম, চাঁদশী গ্রামের পরিমল মন্ডল, বাটাজোর গ্রামের মোক্তার হোসেন, গৈলা গ্রামের আলাউদ্দিন ওরফে আলা বক্স। মুক্তিযোদ্ধাদের গুলিতেও ৮ জন পাক সেনা নিহত হয়। এটাই ছিলো বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে পাক সেনাদের সাথে মুক্তি বাহিনীর স্থলপথে প্রথম যুদ্ধ।
গৌরনদীর মুক্তিযোদ্ধা আ. হালিম বেপারী জানান, ২৫ এপ্রিল মুক্তিযোদ্ধাদের হাতে ৮ জন পাকসেনা নিহত হওয়ার পর তারা এলোপাথাড়ি গুলি করে দুই শতাধিক নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। এ সময় হানাদাররা গৌরনদী বন্দরসহ পাশ্ববর্তী এলাকার শত শত ঘর বাড়ি পুড়িয়ে দেয়। মে মাসের প্রথম দিকে পাক বাহিনী গৌরনদী কলেজে ক্যাম্প স্থাপন করে। ক্যাম্পে ছিল আড়াই শতাধিক পাক সেনা ও স্থানীয় অর্ধশত রাজাকার-আলবদর। ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হলেও পাক সেনারা গৌরনদী কলেজ ক্যাম্পে অবস্থান করছিল। কলেজের পশ্চিম দিক থেকে মুজিব বাহিনী এবং পূর্বদিক থেকে নিজাম বাহিনী আক্রমণ করে। ৮ দিন যুদ্ধের পর পাক সেনারা পরাস্ত হয়। ২২ ডিসেম্বর গৌরনদী কলেজে অবস্থানরত পাক সেনারা মিত্র বাহিনীর মেজর ডিসি দাসের মাধ্যমে মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এরপরপরই গৌরনদী পাক বাহিনী মুক্ত হয়।
স্থানীয় মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম মিঞা আক্ষেপ করে বলেন, স্বাধীনতার ৫০ বছরেও সাউদের খালপাড়ে নির্মিত হয়নি কোনো স্মৃতিস্তম্ভ। তিনি সাউদের খালপাড় এবং গৌরনদী কলেজে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, নতুন প্রজন্মের কাছে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে অচিরেই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়া হবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা