বঙ্গোপসাগরে বিকল জাহাজ সচল, ১৭০ পর্যটক নিয়ে টেকনাফে ফেরত
সেন্টমার্টিন-টেকনাফ নৌ-রুটে চলাচলকারী এসটি ভাষা শহীদ জাহাজটি সচল হয়েছে। এর আগে বঙ্গোপসাগরে এর ইঞ্জিন বিকল হওয়ায় সেন্টমার্টিনে আটকে পড়ে পর্যটকেরা। জাহাজটি এখন সচল হওয়ায় এই জাহাজে করেই কক্সবাজারের টেকনাফে ফেরত এসেছেন ১৭০ জন পর্যটক।
এ তথ্য নিশ্চিত করেছেন জাহাজটির টেকনাফের পরিচালনা ব্যবস্থাপক জাকির হোসেন। তিনি জানান, আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে জাহাজটি টেকনাফে এসে পৌঁছেছে।
আজ সোমবার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় সেন্টমার্টিন জেটি থেকে আটকে পড়া পর্যটকদের নিয়ে এসটি শহীদ সালাম টেকনাফের উদ্দেশে রওনা করে। এর আগে গতকাল রবিবার ইঞ্জিন বিকল হয়ে ২০৫ জন পর্যটকসহ বঙ্গোপসাগরে আটকা পড়েছিল সেন্ট মার্টিন থেকে টেকনাফগামী এসটি ভাষা শহীদ সালাম। আড়াই ঘণ্টা সাগরে আটকা থাকার পর জাহাজটির বেশকিছু যাত্রী স্পিডবোট ও ট্রলারে করে সেন্টমার্টিনে ফেরত নেওয়া হয়। তবে জাহাজটি সারারাত সাগরে নোঙর করা অবস্থায় ছিল।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর পর্যটকদের নিরাপদে সেন্টমার্টিন দ্বীপে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। এখন জাহাজটির নষ্ট হয়ে যাওয়া গিয়ারের মোটর বক্স মেরামত করা হয়।
জাহাজটির টেকনাফের পরিচালনা ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল জাহাজটি সেন্টমার্টিন থেকে টেকনাফ যেতে পারেনি। জাহাজের পর্যটকদের রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়। জরুরি কাজ থাকায় ৩৫ জন পর্যটককে স্পিডবোটের মাধ্যমে সকালে টেকনাফে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। রাতেই চট্টগ্রাম থেকে টেকনিশিয়ান এনে সকালের দিকে জাহাজের গিয়ার বক্স মেরামত করা হয়। পর্যটকদের অনুরোধে আজ বিকালের দিকে আটকে পড়া ১৭০ জনকে নিয়ে জাহাজটি সেন্টমার্টিন ছেড়ে আসে।
ওই জাহাজে থাকা পর্যটক রাজশাহীর একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী সাদেকুর রহমান মোবাইলফোনে বলেন, জাহাজটির ইঞ্জিনের সমস্যা হওয়ায় গতকাল সেটি ফিরতে পারেনি। তবে জাহাজ কর্তৃপক্ষ পর্যটকদের নিরাপদে রাখার ব্যবস্থা করেছিল।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা