বিয়েতে অস্বীকৃতি প্রেমিকের, চিরকুট লিখে আত্মহত্যা প্রেমিকার!
টানা ছয় মাস প্রেম করার পর বিয়ের আশ্বাস দিয়েও বিয়ে করতে রাজি না হওয়ায় ক্ষোভে এক তরুণী আত্মহত্যা করেছে বলে চিরকুট থেকে জানা গেছে। এ ঘটনায় মামলা না করতে প্রেমিকের পরিবার তরুণীর পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। আত্মহত্যার শিকার ঐ তরুণীর পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সোমবার সন্ধ্যায় ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় ঘটেছে এ ঘটনা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
তরুণীর পিতা আবু সামাদ জানান, তার স্ত্রী আঙ্গুরী বেগম ও তার মেয়ে পাপিয়া বেগম গত ৭ মাস আগে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার শফি মিয়ার বাড়িতে ভাড়া আসেন। আবু সামাদ স্থানীয় টেক্সটাইলের শ্রমিক। গত ৬ মাস পূর্বে পার্শ্ববর্তী হারিজ মিয়ার ছেলে মুড়াপাড়া কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজন মিয়ার সঙ্গে পাপিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে তাদের সম্পর্ক প্রণয়ে পরিণত হয়। এনিয়ে পাপিয়া চাপাচাপি করলে রাজন তাকে বিয়ের প্রলোভন দেখায়। গত এক সপ্তাহ আগে পুনরায় পাপিয়া রাজনকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। পরে রাজন ২০ ডিসেম্বর বিয়ের করার আশ্বাস দেয়। সোমবার ২১ ডিসেম্বর দুপুরে বিয়ের ব্যাপারে জানতে রাজনকে ফোন দেয়। এতে অস্বীকৃতি জানালে পাপিয়া ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এর পূর্বে গত ৪ দিন আগে রাজনের পরিবারের লোকজন পাপিয়ার বাসায় এসে তার মা-বাবাকে মেয়েকে নিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য শাসায়। নতুবা জুতার মালা গলায় পড়িয়ে এলাকা ছাড়া করা হবে বলে হুমকি দেয়।
পাপিয়ার পিতা আরো জানান, রাজন প্রায় সময়ই তার মেয়েকে নিয়ে বাহিরে বেড়াতে যেতো। এসব খরচ বহন করতো পাপিয়া। বিয়ে করার প্রলোভন দেখিয়ে প্রায় সময়ই পাপিয়ার নিকট থেকে টাকা-পয়সা হাতিয়ে নিতো। প্রেমিকের মন রক্ষার্থে পাপিয়া তার শেষ অবলম্বন কানের দুল আর শখের পায়ের নূপুরও বিক্রি করে দিয়েছিলো। তারপরও মন পায়নি পাষন্ড প্রেমিকের। জানা গেছে, মৃত্যুর আগে পাপিয়া তার ডায়রিতে রাজনের প্রেমের সম্পর্ক ও আত্মহুতির বিষয়ে লিখে গেছে। পাপিয়ার মা আঙ্গুরি বেগম বুকফাঁটা আর্তনাদ করে বলেন, 'আমার সোনার টুকরা মাইয়াডা ওই রাজনের লেইগ্যা মইরা গেছে। ও কইছে বিয়া করবো। বিয়া করার কতা কইয়া আমার মাইয়াডার ইজ্জত নষ্ট করছে। আল্লায় ওগো ইজ্জত শেষ কইরা দিবো। আমরা গরীব মানুষ। আমাগো কেউ খবর লয়না।' স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজন স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে ও তাদের পরিবার প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস করছে না। বিষয়টি স্থানীয় মাতব্বরদের জানিয়েও কোন সুফল মেলেনি।
ভুলতা ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) রিপন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে প্রেমিক রাজনের ব্যাপারে তরুণী পাপিয়ার বাবা-মা অভিযোগ করলে মামলা নেওয়া হবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা