কেরানীগঞ্জ কারাগারে সিসিকের কাউন্সিলর তারেক
সিলেটের জৈন্তাপুর অতিথি পাখি খাওয়ার পর আবারও আলোচনায় সিসিকের ১০নং ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ। বার কাউন্সিলরের পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাঁধা দেয়ায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট থানায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতারকৃত তারেক উদ্দিন তাজকে প্রধান আসামি করা হয়েছে।
এর আগে শনিবার সকালে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ পরীক্ষা কেন্দ্র বিসিএস আই আর উচ্চ বিদ্যালয় এলাকা থেকে কাউন্সিলর তারেকসহ ৩৭ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত কাউন্সিলর তারেক উদ্দিন তাজ এবার বার কাউন্সিলরের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। রবিবার বিষয়টি নিশ্চিত করেন নিউ মার্কেট থানার ওসি এসএম কাইয়ুম। তিনি বলেন, পরীক্ষা হলে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাঁধা দেয়ায় তারেক উদ্দিন তাজ নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। তারেকসহ কয়েকজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
তিনি আরও জানান, তারেক উদ্দিন তাজ পুলিশ বাদী মামলার প্রধান আসামি। সে কাউন্সিলর কিনা আমাদের জানা নেই। এই মামলায় পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনের ধারাও সংযুক্ত করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পূর্ব ধানমন্ডির পুলিশ ফাঁড়ির এসআই সাহেব আলী জানান, তারেক উদ্দিন তাজকে রিমান্ডে নেয়া হয়নি। তাকে আদালতের মাধ্যমে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। যতটুকু জেনেছি তিনি সিসিকের কাউন্সিলর। পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা ও পুলিশের কাজে বাঁধা দেয়ায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
তিনি আরও জানান, বিসিএস আই আর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালে সকাল ১১টার দিকে হৈচৈ শুরু হয়। এ সময় একদল উচ্ছৃঙ্খল পরীক্ষার্থী গেটের বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং গেট ভেঙে ফেলার চেষ্টা করেন। এসময় হামলাকারীরা পরীক্ষার খাতা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। পরীক্ষা কেন্দ্রের কয়েকটি কক্ষে হামলা চালিয়ে জানালা ও দরজা ভাঙচুর করেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা