চাচাতো ভাইয়ের স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় ছেলেকে খুন
নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে আরাফাত রহমান নামে ৯ বছরের এক শিশুর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে নিহত আরাফাতের মা রিনজু বেগম বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।
বন্দরের লাউসার এলাকার ইসলাম মিয়ার ছেলে রিপন (২৬) ও তোফাজ্জল হোসেনের ছেলে রাব্বিউল ওরফে রাব্বির (২৩) নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ লাউসার এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে রাব্বিকে গ্রেফতার করেছে। রবিবার তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। গত শুক্রবার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার এলাকার একটি পুকুর থেকে শিশু আরাফাতের লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার বাসিন্দা এবং মদনপুর ইউপির সাবেক সদস্য (মেম্বর) রফিকুল ইসলাম ওরফে মনা মেম্বরের ছেলে।
নিহতের মা রিনজু বেগম মামলার এজাহারে উল্লেখ করেন, তার চাচাতো দেবর লাউসার এলাকার জহিরুল ইসলাম (৩০) জীবিকার তাগিদে বর্তমানে কুয়েতে অবস্থান করছেন। তার অবর্তমানে স্বামী রফিকুল ইসলাম (মনা মেম্বর) পরিবারটিকে দেখভাল করছেন।
ইতিমধ্যে দেবরের স্ত্রী লাউসার এলাকার ইসলাম মিয়ার ছেলে রিপনের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে মনা মেম্বর দুজনকে শাসন করেন। দুই মাস আগে রিপন চাচাতো দেবরের স্ত্রীকে নিয়ে কক্সবাজার ঘুরে আসে। মনা মেম্বর এর প্রতিবাদ করলে বিরোধের সৃষ্টি হয়। তারা মনা মেম্বরকে প্রাণনাশের হুমকি দেয়।
গত ১৫ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে রিপন ও তার বন্ধু রাব্বি ব্যাডমিন্টন খেলার কথা বলে আরাফাতকে ডেকে নিয়ে যায়। এরপর ১৮ ডিসেম্বর বাড়ির পাশের একটি পুকুরে আরাফাতের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভুইয়া জানান, নিহত আরাফাতের মা রিনজু বেগম বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলার দুই নম্বর আসামি রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা