বগুড়ায় ৩ পৌরসভায় মেয়র পদে ১২ জনের মনোনয়নপত্র দাখিল
আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের নির্বাচনে রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বগুড়ার তিনটি পৌরসভায় মেয়র পদে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৯৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩১ জন মনোনয়নপত্র জমা দেন।
এর মধ্যে শেরপুর পৌরসভায় মেয়র পদে চারজন, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বিএনপি মনোনীত সাবেক মেয়র স্বাধীন কুমার কুণ্ডা, বিএনপির বিদ্রোহী প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জানে আলম খোকা, শেরপুর উপজেলার ইসলামী আন্দোলনের সভাপতি এমরান কামাল খান। শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুনের কাছে প্রার্থীরা বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়। এদিকে, বগুড়ার সান্তাহার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আশরাফুল ইসলাম মন্টু, বিএনপির মনোনীত তোফাজ্জল হোসেন ভুট্টু ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রাজ্জাক।
এছাড়া সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিউর রহমান মতি, বিএনপি মনোনীত প্রার্থী ছাবিনা ইয়াছমিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ও আওয়ামী লীগ নেতা আলমগীর শাহী সুমন, সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুর রশীদ ফারাজী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলী আজগর মনোনয়নপত্র জমা দিয়েছেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা