টেকনাফ-সেন্টমার্টিন রুটে দুই শতাধিক পর্যটক সাগরে আটকা
কক্সবাজারের সেন্টমার্টিন-টেকনাফ নৌ-রুটে দুই শতাধিক পর্যটকবাহী জাহাজ 'এসটি শহীদ সালাম' ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে আটকা পড়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে জাহাজটি ২২৯ জন পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া বিআইডব্লিটিএ বন্দর থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে। বেলা সাড়ে ৩টার দিকে সেন্টমার্টিন জেটিঘাট থেকে ২০৫ জন পর্যটক নিয়ে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। জাহাজটি সন্ধ্যা ৬টায় টেকনাফের দমদমিয়া ঘাটে পৌঁছানোর কথা ছিল।
জাহাজটি ওইস্থানে প্রায় আড়াই ঘণ্টা ধরে আটকে রয়েছে। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্পিডবোট ও ট্রলারে করে পর্যটকদের সেন্টমার্টিনে ফেরত আনা হলেও জাহাজটি এখনো ওই এলাকায় আটকে রয়েছে।
এ তথ্যটি সন্ধ্যায় নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম। সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, ওই জাহাজটি বিকেল সাড়ে তিনটার দিকে দুই শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিন জেটি থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেওয়ার ১৫ মিনিট পরেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্পিডবোট ও ট্রলারে করে পর্যটকদের উদ্ধার করে সেন্টমার্টিন নিয়ে আসেন।
ওই জাহাজে থাকা রাজশাহীর একজন পর্যটক বলেন, সেন্টমার্টিন জেটি থেকে ছেড়ে আসা কিছুক্ষণ পরে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টা ধরে জাহাজের নাবিকেরা ইঞ্জিন মেরামতে ব্যর্থ হয়। এসময় জাহাজের অনেক নারী ও শিশু পর্যটকেরা ভয়ে কান্নাকাটিও করেন। জাহাজটিতে দুই শতাধিক পর্যটক ছিল।
এ বিষয়ে জানতে ‘ এস টি শহীদ সালাম জাহাজের’ টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ করিম বলেন, আজ সকালে চলতি মৌসুমের শুরুতেই ২২৯ পর্যটক নিয়ে সেন্টমার্টিন উদ্দেশ্য রওনা হয়। কিছু যাত্রী রাত্রি যাপনের জন্য সেন্টমার্টিনের অবস্থান করে। বাকি প্রায় দুই শতাধিক পর্যটক নিয়ে বিকেলে ফেরার পথে জাহাজের ইঞ্জিন (গিয়ার) বিকল হয়ে পড়ে। বিকল হয়ে পড়ায় ইঞ্জিন চালুর চেষ্টা করা হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, জাহাজটি ইঞ্জিন বিকল হয়ে পড়েছে বলে খবর শুনেছি। জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জাহাজে থাকা পর্যটকদের নিরাপদে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা