দিনাজপুরের তিনটি পৌরসভায় মেয়র প্রার্থী ১৮
পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দিনাজপুরের তিনটি পৌরসভায় ১৮ জন মেয়র প্রার্থী, ১৪২ জন কাউন্সিলর প্রার্থী ও ৪৮ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। দ্বিতীয় দফা পৌরসভার নির্বাচনে দিনাজপুরের দিনাজপুর পৌরসভা, বিরামপুর পৌরসভা ও বীরগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ১৬ জানুয়ারি।
রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দলীয় প্রার্থীর পাশাপাশি আওয়ামী লীগের ৪ জন ও বিএনপি’র একজন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন একজন জামায়াত নেতা, জাতীয় পার্টির একজনসহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা।
দিনাজপুর পৌরসভায় মেয়র পদে মনোনয়ন দাখিল করছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, বিএনপি’র দলীয় প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভাগ) ও বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তহিদুল হক সরকার, জাতীয় পার্টির আহাম্মদ শফি রুবেল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মেহেরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাবিবুর রহমান রানা ও স্বতন্ত্র প্রার্থী কাজী আশরাফুল ইসলাম। বিরামপুর পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী আক্কাস আলী, বিএনপি’র দলীয় প্রার্থী হুমায়ুন কবীর, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আলহাজ লিয়াকত আলী সরকার টুটুল ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান, বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র পৌর বিএনপি’র উপদেষ্টা আজাদুল ইসলাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট নুরুজ্জামান।
বীরগঞ্জ পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুর ইসলাম নুর, বিএনপির দলীয় প্রার্থী পৌর যুবদলের সদস্য সচিব মোকাররম হোসেন পলাশ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র মোশারফ হোসেন বাবুল, জামায়াত নেতা ও সাবেক মেয়র মাওলানা মো. হানিফ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ আলম।
এছাড়াও দিনাজপুর পৌরসভায় ১২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৭০জন এবং ৪টি সংরক্ষিত আসনে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিরামপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩১জন এবং ৩টি সংরক্ষিত আসনে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বীরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১জন এবং ৩টি সংরক্ষিত আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা