সোনারগাঁয়ে নুনেরটেক বিদ্যুতে আলোকিত
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিদ্যুতে আলোকিত হলো নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীবেষ্টিত প্রত্যন্ত চর নুনেরটেক। রবিবার নারায়ণগঞ্জের-৩ আসনের সংসদ সদস্য (এমপি) লিয়াকত হোসেন খোকা চর অঞ্চল বেষ্টিত এই দ্বীপে বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
এতে করে এই দ্বীপে বসবাসকারী ১২ শতাধিক পরিবার বিদ্যুতের আওতায় এলো। বিদ্যুৎ সংযোগ পেয়ে উল্লাশিত চর অঞ্চলবাসী। তাদের মধ্যে বইছে আনন্দ উচ্ছ্বাস।
নুনেরটেক চরে বর্তমানে প্রায় ২০ হাজার লোকের বসবাস। এখানকার বেশির ভাগ মানুষ মৎস্যজীবী ও কৃষিজীবী। নুনেরটেকবাসী স্বাধীনতার পর থেকেই স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বিদ্যুতের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে রবিবার বিদ্যুৎ সংযোগের মাধ্যমে তাদের সেই স্বপ্ন পূরণ হলো। ২১ কোটি টাকা ব্যয়ে মেঘনা নদীর তীরবর্তী বারদী ইউনিয়নের নুনেরটেক, চুয়াডাঙ্গা, গুচ্ছগ্রাম, সবুজবাগ, রগুনারচর ও ডিয়ারা গ্রামে ১.৫ কিলোমিটার সাব মেরিন ক্যাবল প্রতিস্থাপনের মাধ্যমে ১৩ কিলোমিটার লাইন টেনে মোট ১২৫২টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. সাইরুল ইসলাম জানান, নুনেরটেকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার মধ্য দিয়ে ১০০ ভাগ কাজ শেষে হয়েছে।
সোনারগাঁ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, বর্তমান সরকার ঘোষিত ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অংশ হিসেবে সোনারগাঁয়ে বিদ্যুৎ বঞ্চিত এই চরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে নুনেরটেক দ্বীপকে আমার গ্রাম আমার শহর প্রকল্পের আওতায় আনা হয়েছে। চরটিকে আধুনিক শহরের সুযোগ-সুবিধাসমৃদ্ধ একটি জনপদ হিসেবে গড়ে তোলা হবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা