পুলিশকে এক চোর শনাক্তে ঘাঁটতে হল ১৫ হাজার কললিস্ট!
বরিশালে ৮ মাসে আগে দিন-দুপুরে সংঘটিত একটি জুয়েলারি চুরির রহস্য উদঘাটন করেছে পুলিশ। বরিশালে প্রায় ১৫ হাজার ফোন নম্বর যাচাই-বাছাই করে জুয়েলারি দোকানের এক স্বর্ণালংকার চোরকে গ্রেফতারের পর একে একে বেরিয়ে এলো পুরো চোরচক্র। জুয়েলারি দোকানে চুরি সংঘঠিত হওয়ার দিন আশপাশের মোবাইল ফোনের টাওয়ারের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে আসা-যাওয়া কলের তালিকা যাচাই-বাছাই করে এক চোরকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী চক্রের অন্যান্যদেরও আটক করা হয়েছে।
জানা গেছে, জুয়েলারির সামনের সিসি ক্যামেরার ফুটেজ এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বরিশাল, ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় টানা ৯ দিন অভিযান চালিয়ে ওই চুরির সাথে জড়িত ৮ জন এবং চোরাই স্বর্ণালংকার কেনার অভিযোগে ২ জন জুয়েলারি মালিককে গ্রেফতার করে তারা। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকারের মধ্যে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।
এতে জুয়েলারি মালিক খুশি হলেও এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে না পাড়ায় এখনও উদ্বিগ্ন অন্যান্য জুয়েলারি মালিকের। অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের গ্রেফতারে সিসি ক্যামেরার ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। গত ১৯ মার্চ দুপুর আড়াইটার দিকে বরিশাল নগরীর ব্যস্ততম কাঠপট্টি এলাকায় একটি জুয়েলারী বন্ধ করে দুপুরের খাবার খেতে বাসায় যান মালিক বাচ্চু মিয়া। তাকে অনুসরন করে সংঘবদ্ধ চক্র ব্যস্ততম রাস্তার পাশে লুঙ্গি এবং বিছানার চাদর মেলে ধরে শাটার ও কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে ঢুকে মাত্র ৭ মিনিটের মধ্যে বিভিন্ন ধরনের ১২৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা।
ওই দিনই জুয়েলারী মালিক অজ্ঞাতদের আসামি করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল গিয়ে ওই জুয়েলারির সামনে এবং ভেতরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের চিহ্নিত করে। তবে এদের মধ্যে একজন ছাড়া অন্যান্যরা বরিশালের বাইরের বাসিন্দা হওয়ায় তাদের গ্রেফতারে তেমন অগ্রগতি হচ্ছিল না। এ অবস্থায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামে একটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মো. লিটন নামে একজনকে পুলিশ গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ২টি স্বর্ণের আংটি উদ্ধার করে তারা।
পরে তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী বরিশাল, ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রাম থেকে এই চক্রের আরও ৭ সদস্য যথাক্রমে সুমন, অলি, জামাল, আলাউদ্দিন, হাসান, নয়ন ও জসিম ওরফে জনি এবং চোরাই স্বর্ণালংকার কেনার অভিযোগে চট্টগ্রামের বউ বাজার এলাকার স্বর্ণা জুয়েলার্সের মালিক পবন রায় ও শিফা জুয়েলার্সের মালিক আলম হোসেনকে পুলিশ গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় আরও ৯টি আংটি এবং একটি নেকলেস।
মেট্রোপলিটনের কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল জানান, এই চুরির রহস্য উদ্ধার একটি চ্যালেঞ্জ ছিলো। সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চুরির রহস্য উদঘাটন এবং অপরাধীদের ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
চুরির ৮ মাস পর আংশিক চোরাই মাল উদ্ধার এবং অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করায় খুশী জুয়েলারী মালিক মো. বাচ্চু মিয়া। তবে চুরি যাওয়া পুরো স্বর্ণালংকার উদ্ধার সহ এই চক্রের অন্যান্য সদস্যেদের গ্রেফতারের দাবি জানান তিনি।
চোর চক্র এতটাই দুর্ধর্ষ যে ওইদিন চুরির সময় মাত্র দেড় হাত দূরে পাশের জুয়েলারি মালিকও টের পায়নি পাশের জুয়েলারিতে চুরির ঘটনা। এই চক্রকে সমূলে গ্রেফতার করতে না পাড়লে ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন না বলে জানান কাঠপট্টির জুয়েলার্সের মালিক অমল কর্মকার।
দেরীতে হলেও জুয়েলারি চুরির রহস্য উদঘাটন এবং অভিযুক্তদের গ্রেফতার করায় তদন্ত কর্মকর্তাদের বাহবা দিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। রবিবার বেলা ১২টায় পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মো. শাহাবুদ্দিন খান বলেন, এই চুরির রহস্য উদঘাটনের ক্ষেত্রে সিটি ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করেছে। নগরীকে নিরাপদ রাখতে বেশি বেশি সিসি ক্যামেরা স্থাপনের উপর গুরুত্বারোপ করেন পুলিশ কমিশনার।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা