কেন্দুয়ায় বিএনপি প্রার্থীর ওপর হামলা, আহত ৫
নেত্রকোনার কেন্দুয়ায় পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপি প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় প্রার্থীসহ আহত হয়েছেন কমপক্ষে ৫জন।
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে নেত্রকোনার মোহনগঞ্জ ও কেন্দুয়ায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো রবিবার। সকাল থেকেই দুই উপজেলায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র পদপ্রার্থীরা দলে দলে এসে মনোনয়নপত্র দাখিল করেন।
এরই অংশ হিসেবে রবিবার দুপুরে কেন্দুয়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে যাওয়ার পথে কেন্দুয়া সোনালী ব্যাংকের সামনে বিএনপি মনোনিত প্রার্থী শফিকুল ইসলামের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় প্রার্থীসহ কমপক্ষে ৫ জন আহত হন। পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দ্রুত নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি প্রার্থী ও সমর্থকরা।
এ সময় কেন্দ্রীয় বিএনপি নেতা ডক্টর রফিকুল ইসলাম হিলালী সহ উপজেলা বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাচন অফিসার মোস্তাফিজুর রহমান ঢালীর নির্দেশনায় পুলিশি পাহারায় বিএনপির প্রার্থীকে দলীয় কার্যালয়ে পৌঁছে দেয়া হয়।
পরবর্তীতে বিকেলে মিছিল নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আসাদুল হক ভূঁইয়া মনোনয়নপত্র দাখিল করেন।
বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম বলেন, আমাদের মনোনয়ন জমা দেয়ার পথে আওয়ামী লীগ নেতারা বাধা দেয়নি শুধু মনোনয়নপত্র ছিনিয়ে নিতেও চেয়েছিলো। আমাদের উপর তারা অতর্কিতে হামলা চালায়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। পরে পুলিশের সহায়তায় আমরা কোন রকমে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়ে এসেছি। আমরা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেয়ার ব্যবস্থা করছি।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছিলো। তখন উস্কানিমূলক স্লোগান দিচ্ছিলো বোধ হয়। এই শুনে কয়েকজন ধাওয়া করে। তবে খবর পেয়েই আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি নিজেও যাই। সেখান থেকে তাদেরকে নির্বাচন অফিসে আমরাই নিয়ে টাকা জমা দেয়ার পর পৌঁছে দেই। আর কোন সমস্যা হয়নি। তবে কয়জন আহত হয়েছে সেটি বলতে পারবো না।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা