ইউপি মেম্বারের বিরুদ্ধে গৃহবধূকে তিনদিন আটকে রেখে নির্যাতনের অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় বিয়ের প্রলোভনে পড়ে ধর্ষণের শিকার হয়েছে দুই সন্তানের জননী। ধর্ষণের বিচারের বিচারের আশ্বাস দিয়ে স্থানীয় ইব্রাহিম মিয়া নামের এক ইউপি মেম্বার ওই নারীকে তিনদিন আটকে রেখে নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। এসময় অভিযুক্ত ইউপি মেম্বার তিনটি সাদা ষ্টাম্পে স্বাক্ষর রেখে নারীকে গ্রাম ছাড়া করেছেন। এ ঘটনায় গাজীপুরের পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ সুপার কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
থানা পুলিশ জানায়, ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, ওই নারীর দেড় বছর আগে তার স্বামী মৃত্যুবরণ করেন। তিনি নাবালক দুই সস্তানকে নিয়ে স্বামীর বাড়ীতে বসবাস করে আসছিল। একই এলাকার মোক্তার আলীর ছেলে শাহ আলম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারিরীক সম্পর্ক গড়ে তোলেন। গত ১৮ নভেম্বর শাহ আলম তার বাড়িতে গেলে সেই নারী তাকে বিয়ে করার চাপ দেন। এতে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। ঝগড়ার শব্দ পেয়ে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে শাহ আলমকে আটক করে নারীকে বিয়ে করার চাপ দেয়। পরের দিন শাহ আলমের বোনের জামাই মনির হোসেন শাহ আলমের বিয়ে দেওয়া হবে বলে ওই নারীকে ডেকে নিয়ে মারপিট করে তার মুখে বিষ ঢেলে দেয়। তবে মনির এলাকাবাসীকে জানায়, ওই নারী মনিরের বাড়িতে গিয়ে বিষ পান করেছে। পরে সন্ধ্যায় মনির হোসেন ওই নারীকে স্থানীয় ইব্রাহীম মেম্বারের বাড়িতে নিয়ে তিন দিন ঘরে তালাবদ্ধ অবস্থায় আটক রেখে তাকে মারপিট করে জোর করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে ছেড়ে দেয়।
অভিযোগকারী নারী জানান, ইব্রাহিম মেম্বার তিনদিন আটক করে তাকে মেরে ফেলার চেষ্টা করে। শারীরিক নির্যাতন করে। পরে তিনশত টাকার স্ট্যাম্পে স্বাক্ষর রেখে আমাকে ছেড়ে দেয়।
এ ব্যাপারে ইউপি মেম্বার ইব্রাহিম মিয়া জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে তাকে ৫০ হাজার টাকা দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। তবে আমি তাকে কোন প্রকার মারপিট করি নাই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ মনোয়ার হোসেন চৌধুরী জানান, ওই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ডাক্তারি পরীক্ষার পর মামলা রুজু হবে। ওই নারীকে থানায় আসতে বলেছি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা