বিয়ের আসরেই নববধূকে তালাক!
রাজশাহীর বাগমারায় বিয়ের উপহার সামগ্রী নিয়ে বিরোধের জেরে কয়েক ঘণ্টা পরেই বিচ্ছেদের ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার তেলিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার বিকালে রাজশাহীর বাগমারায় জেসমিন আক্তার (২৩) ও মহসিন আলীর (২৮) বিয়ে হয়। নববধূকে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল বরপক্ষ। এর মধ্যেই বিয়েতে অতিথিদের দেওয়া উপহারসামগ্রী ভাগাভাগি নিয়ে বর ও কনেপক্ষের পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়।এরই জের ধরে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকার লোকজন জানায়, উপজেলার তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামের মহসিন আলীর সঙ্গে একই উপজেলার ইসমাইলপুর গ্রামের জেসমিন আক্তারের এক লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। তবে নতুন বউকে বরের বাড়িতে নিয়ে যাওয়ার সময়ই বিপত্তি বাধে। উপহারসামগ্রীর বণ্টন নিয়ে প্রথমে মনোমালিন্য ও পরে ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। গভীর রাত পর্যন্ত চলে এ অবস্থা। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে থানা-পুলিশ পর্যন্ত গড়ায়। পরে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে বর-কনের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। নিকাহ রেজিস্ট্রার আক্কাছ আলী বলেন, একই আসরে বিয়ের কয়েক ঘণ্টা পরই বিবাহবিচ্ছেদ হয়।
কনের পরিবারের অভিযোগ, উপহার সামগ্রী নিয়ে যে শর্ত ছিল, বিয়ের আসরে তা পালন করেনি বরপক্ষ। বরপক্ষ ঠিক করেনি বলে এলাকার কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করেন।
তবে বরের প্রতিবেশী ও সাবেক ইউপি সদস্য আজাহার আলী বলেন, উভয় পক্ষের উচিত ছিল একটু শান্ত হওয়া। এমন ঘটনা কাম্য নয়।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, বিষয়টি তারা শুনেছেন। উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে ছাড়াছাড়ি হয়েছে বলে তিনি জেনেছেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা