যেভাবে দুর্গম পাহাড় থেকে উদ্ধার হলো ৪ যুবক
কক্সবাজারের দুর্গম পাহাড়ে আটকা পড়া ৪ যুবককে উদ্ধার করলো বিমানবাহিনী। ৯৯৯-এ ফোন পেয়ে হেলিকপ্টার নিয়ে তাদের দরিয়ানগর পাহাড় থেকে উদ্ধার করা হয়। শনিবার সকালে পাহাড়ে উঠার স্বপ্ন নিয়ে তারা কক্সবাজার থেকে যাত্রা শুরু করলেও একের পর এক পাহাড় পেরুতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। প্রায় পাঁচ ঘণ্টা পর তাদের উদ্ধার করে কক্সবাজার নিয়ে আসা হয়।
উদ্ধার হওয়া চার যুবক হলেন- কক্সবাজার শহরের ঘোনার পাড়ার মুকুল পালের ছেলে অভিক পাল (২৭), বায়তুশ শরফ সড়কের ছৈয়দ আলমের ছেলে সাইমুম আলম রাফসান (২৬), দক্ষিণ রুমালিয়ারছড়ার বশির আহমদের ছেলে সাবিউল বশর মিজবাহ (২৬) এবং একই এলাকার আবীর শাহ। এদের মধ্যে দু'জন কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী। আর বাকি দু'জন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
জানা গেছে, সকালে কক্সবাজারের কলাতলী পাহাড়ি এলাকা থেকে যাত্রা শুরু করেছিলেন, কক্সবাজারের চার যুবক। দুই থেকে তিনটি পাহাড় পাড়ি দেন তারা। হিমছড়ি পাহাড় অতিক্রম করার ইচ্ছা ছিলো তাদের। কিন্তু দুই থেকে তিনঘণ্টা পর হারিয়ে ফেলেন পথ। পরে ট্রিপল নাইনে কল দেন তাদের মধ্যে একজন। অবশেষে পাঁচ ঘণ্টা পর সেখানে হেলিকপ্টার নিয়ে হাজির হন বিমানবাহিনীর সদস্যরা। দরিয়ানগর পাহাড় থেকে তাদেরকে উদ্ধার করে আনা হয় কক্সবাজার বিমানবন্দরে।
উদ্ধার হওয়ারা জানান, চোখের সামনে দেখছিলেন বিশাল সৈকত। কিন্তু পথ হারানোয় যেতে পারছিলেন না সেখানে।
তাদের একজন বলেন, অনেকগুলো পহাড় পাড়ি দিয়েছি। আমাদের লক্ষ্য ছিলো হিমছড়ি যাওয়া। একটা সময় দেখি, আমাদের হাতে আর সময় নেই। যেকোনোভাবে ব্যাক করতে হবে। আমরা অনেকভাবে চেষ্টা করেছি। কয়েকটা রুট ছিলো। কিন্তু আমরা কোনো গন্তব্যে যেতে পারছিলাম না। অনেক বড় খাদ ছিলো।
আরেকজন বলেন, একটা পাহাড়ের উপর আমরা অনেকক্ষণ ঘুরছিলাম। কিন্তু নিচে নামার পথ পাচ্ছিলাম না। তখন ভাবলাম এভাবে আর সম্ভব না। ওখানে কিন্তু সব জায়গায় নেটওয়ার্ক থাকে না। একটা পাহাড়ের চুড়ায় উঠে যখন নেটওয়ার্ক পেলাম তখন ট্রিপল নাইনে কল দেয়া হল।
উদ্ধারকারী কর্মকর্তা জানান, অতীতের অভিজ্ঞতা নিয়ে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারস্থ বিমান বাহিনীর ঘাটি শেখ হাসিনার রাডার ইউনিটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মামুনুর রশীদ বলেন, শনিবার বিকালে ৯৯৯ নম্বরে ফোন করে জানানো হয় কক্সবাজারের হিমছড়ি সংলগ্ন গহীন পাহাড়ে ঘুরতে গিয়ে ৪ যুবক দিক হারিয়ে ফেলেছে। পরে তথ্য পেয়ে বিমান বাহিনীর উদ্ধার দলের সংশ্লিষ্টরা ওই যুবকদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে। একই সাথে মোবাইল ট্রাকিং করে দিকভ্রান্ত যুবকদের অবস্থান নিশ্চিত হওয়ার পর উদ্ধার করে কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়।
তিনি বলেন, আমরা ঠিক সময়ে পৌঁছতে না পারলে রাত্রে সেখানে তাদের হয়তো কঠিন সময় কাটাতে হত।
পরে উদ্ধার হওয়া যুবকদের পুলিশের মাধ্যমে অভিভাবকদের হস্তান্তরের দায়িত্ব দেয়া হয় বলে জানান বিমান বাহিনীর উদ্ধারকারী দলের এ কর্মকর্তা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা