বগুড়ার ৩ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত
আগামী ১৬ই জানুয়ারি দ্বিতীয় ধাপে আসন্ন বগুড়ার তিনটি পৌরসভায় নির্বাচনে আওয়ামী লীগ তাদের প্রার্থী ঘোষণা করেছে। আর বিএনপি দু'টি পৌরসভার ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট পৌরসভায় মেয়র প্রার্থীদের পক্ষে মিছিল বের করা হয়। প্রার্থী ও তাদের সমর্থকরা নিজ দলের নেতাকর্মীদের সাথে সাক্ষাত শেষ করেই নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। শীতের কুয়াশা ভেদ করে কেউ চাইছেন নৌকা মাকায় ভোট, আবার কেউ চাইছে ধানের শীষে ভোট।
বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী চুড়ান্ত করা হয়।
দ্বিতীয় ধাপে বা আগামী ১৬ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বগুড়ার তিনটি পৌরসভার মেয়র প্রার্থীরা হলেন, বগুড়ার সারিয়াকান্দি সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, শেরপুর পৌরসভার বর্তমান মেয়র শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, জেলার আদমদিঘি উপজেলার সান্তাহার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সদস্য আশরাফুল ইসলাম মন্টু। ঘোষণার পর থেকে আওয়ামী লীগের তিন মেয়র প্রার্থী আরো দিগুণভাবে কাজ শুরু করেছেন। প্রত্যেক প্রার্থীই জয়ের ব্যপারে আশাবাদি হয়ে মাঠে নেমেছেন। এদিকে, বগুড়া জেলা বিএনপি কার্যালয় থেকে জানানো হয়েছে, জেলার শেরপুর পৌরসভায় বিএনপি থেকে মেয়র পদে নির্বাচন করবেন সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু। একই সাথে বগুড়ার সান্তাহারে বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুকে আবারও মনোনয়ন প্রদান করা হয়েছে। জেলার সারিয়াকান্দি উপজেলায় বিএনপির প্রার্থী আগামী কয়েক দিনের মধ্যে চুড়ান্ত করা হবে। বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল জানান, দলীয়ভাব জেলার সারিয়াকান্দি, সান্তাহার ও শেরপুর পৌরসভার মেয়র প্রার্থী চুড়ান্ত হয়েছে।
বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ জানান, পৌর নির্বাচনের জন্য সান্তাহার ও শেরপুরে প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। দলীয়ভাবে দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। বিএনপির সকল প্রার্থীকে জয়ী করতে আমরা মাঠে নেমে প্রচার ও প্রচারণা চালিয়ে যাচ্ছি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা