টঙ্গীতে চলছে দুই দিনের জোড় ইজতেমা
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর-পূর্ব কোণে নির্মিত টিনসেডের মসজিদে জিকির আসকার ও মুরুব্বিদের বয়ানের মধ্য দিয়ে চলছে দুই দিনব্যাপী (পরামর্শমূলক সভা) জোড় ইজতেমা।
শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে এই ইজতেমা। আমলী শূরার (শুরা-ই-নেজাম) তত্ত্বাবধানে অনুষ্ঠিত ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার নির্ধারিত প্রায় ৪ হাজার তিন চিল্লাধারী মুসল্লি এতে অংশ নেন।
বাংলাদেশ, ভারত ও পাকিস্তান তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিদের সমন্বয়ে কার্গোজারি (পরামর্শমূলক সভা) পরিচালিত হচ্ছে। আগামী ১ বছর কী কী কাজ করবেন, সে বিষয়ে তিন দেশের মুরুব্বিরা দিক নির্দেশনামূলক পরামর্শ করছেন। কাল শনিবার সকাল দশটা থেকে ১১টার মধ্যে মাওলানা ফারুক আহমেদের মোনাজাতের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে। শুক্রবার টিনসেড মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইজতেমার মুরুব্বি সুলাইমান শরীফ। বাদ জুমা সমবেত মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বয়ান করেন মাওলানা ইউসুফ। ঢাকা কেরানিগঞ্জ থেকে আসা তিন চিল্লার সাথী আবুল কাশেম (৫৫) জানান, করোনা পরিস্থিতির জন্য এবারের জোড় ইজতেমায় গণহারে চিল্লার সাথীদের ময়দানে আসতে নিষেধ করা হয়েছে। আমাদের জামাতে ১০০ জন তিন চিল্লার সাথী ভাই থাকলেও মুরুব্বিদের নির্দেশে মাত্র আটজন এখানে এসেছি। ইচ্ছা করলেও অতিরিক্ত কেউ আসতে পারছে না। সবাই আসার অনুমতি থাকলে কয়েক লাখ মুসল্লি জোড় ইজতেমায় অংশ নিতো। শনিবার মোনাজাতের পর আবার দাওয়াতের কাজে বেরিয়ে যাব।
এ বিষয়ে আলমী শূরার মুরুব্বি ডা. কাজী সাহাবুদ্দিন বলেন, এই (কার্গোজারি) পরামর্শমূলক সভায় গত এক বছরে কে কী করেছে এবং আগামী এক বছর কী কী করবে সে বিষয়ে বিস্তারিত কথা হবে। পরে যার যার এলাকায় গিয়ে অন্যান্য সাথীদের নির্দেশনা দেবেন।
জিএমপি উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎ মিস বলেন, ময়দানের উত্তর পাশে টিনসেডে চার জেলার মুসল্লিরা অবস্থান নিয়েছেন। আগামীকাল শনিবার সকালে তারা সভা শেষ করবেন। আগত মুসল্লিদের সেবায় বিশ্ব ইজতেমা ময়দানে অবস্থিত পুলিশ কন্ট্রোল রুম থেকে সার্বিক নিরাপত্তা প্রদান করা হচ্ছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা