ফেনীতে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
ফেনী: বিয়ের ১০ মাস না পেরোতেই ফেনী শহরের রামপুরে মাহমুদা আক্তার শিরিন (২৩) নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরদ্ধে।
মাহমুদার স্বজনদের দাবি, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে নির্যাতন করে হত্যা করেছে।
মাহমুদা দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুরের ছলু ভূঁঞা বাড়ির অহিদুর রহমান ও আলেয়া বেগমের মেঝো মেয়ে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে শহরের রামপুরের তনু পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। রাত ১০ টার দিকে খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই গৃহবধূর শ্বশুর ও শাশুড়িকে থানায় নিয়ে গেছে বলে জানিয়েছেন ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায়। তবে তার স্বামী শাহজালাল শাহীন ও ননদ খোদেজা বেগম পলাতক।
সুদ্বীপ রায় জানান, আমরা এসে বিছানার ওপরে শিরিনের মরদেহ পড়ে থাকতে দেখি। তার গায়ে কম্বল জড়ানো ছিল। তার গলার দু’পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
শিরিনের বড় বোন সুলতানা জানান, চলতি বছরের ৭ ফেব্রুয়ারির আগে পারিবারিকভাবে রামপুর পাটোয়ারী বাড়ির বজলের রহমান ও ছালেহা খাতুনের ছেলে শাহজালাল শাহীনের সঙ্গে শিরিনের বিয়ে হয়। শাহীন ফেনী বড় বাজারে ব্যবসা করেন। সেখানে পাটোয়ারী টেলিকম নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে।
তিনি আরও জানান, আমার বাবা একজন চতুর্থ শ্রেণির কর্মচারী। আমাদের ভালো বাড়িঘর না থাকায় বিয়ের পর থেকে শিরিনের০ শ্বশুরবাড়ির লোকজন তাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। এমনকি, তারা শিরিনকে বাড়িতেও যেতে দিতো না। আজ সকালেও শিরিন আমাকে মোবাইলে জানিয়েছিল তার স্বামী তাকে বকাঝকা ও গায়ে হাত তুলেছে।
এরপর বিকেলে শিরিন অসুস্থ এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে আমাদের ফোন করে শাহীন। ফোন পেয়েই আমরা ছুটে আসি। এখানে এসে দেখি আমার বোন তার শোবার ঘরের মেঝেতে পরে আছে, তার স্বামী ঘরে নেই। আমার বোনের কি হয়েছে জানতে চাইলে শাহীনের মা ছালেহা খাতুন বলেন, শিরিন রুমের দরজা বন্ধ করে আত্মহত্যা করেছে।
এসময় তার শ্বশুরবাড়ির লোকজনের কথাবার্তা সন্দেহ হলে আমরা পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
মাহমুদার মা আলেয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, মাত্র ১০ মাসের মাঝেই তার মেয়েকে চিরতরে কেড়ে নিয়েছে। শাহীন, তার মা ও বোন তার মেয়েকে হত্যা করেছে। তিনি মেয়ে হত্যার বিচার দাবি করেন।
বাবা অহিদুর রহমান জানান, মাত্র ১০ মাস আগে আনুষ্ঠানিকভাবে শাহীনের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন। তাদের ভালো ঘরদুয়ার না থাকায় শাহীনের পরিবার যেতো না। এমনকি শিরিনকে যেতে দিতেন না।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা