বাউফলে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
বাউফলের সাবপুরা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। করোনাকালীন শিক্ষার্থীদের কাছ থেকে কেবল বেতন ছাড়া অন্যান্য ফি না নেয়ার জন্য সরকারের নির্দেশ থাকলেও বগা ইউনিয়নের সাবপুরা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থীর কাছ থেকে বেতনের সাথে অতিরিক্ত টাকা নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত বেতন যথাক্রমে ৬০, ৭০, ১০০ ও ১৫০ টাকা হলেও সেখানে অতিরিক্ত টাকা নেয়া হয়েছে। ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে বেতন, আইসিটি ও বিদ্যালয়ের বিদ্যুৎ বিল বাবদ মোট ১০৪০ টাকা, ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ১৩৮০ টাকা, ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ১৮০০ টাকা, নবম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ২৫০০ টাকা করে নেয়া হয়েছে। এছাড়াও অ্যাসাইনমেন্ট পরীক্ষার নামে প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে প্রত্যেক বিষয়ে ২০ টাকা করে নেয়া হয়েছে। পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র শিক্ষার্থীরা ফটোকপির দোকান থেকে কিনে নিয়েছেন। যারা বেতনসহ অন্যান্য ফি দিতে পারেননি তাদের অ্যাসাইনমেন্টের খাতা জমা নেয়া হয়নি। মঙ্গলবারের মধ্যে (১৫ ডিসেম্বরের) বেতনসহ অন্যান্য ফি জমা না দিলে তাদেরকে উপরের ক্লাসে উন্নীত করা হবে না।
অপর একটি সূত্র জানায়, এক বছরের বিদ্যুৎ বিল বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক ২০ টাকা করে মোট ১ লাখ ৬৮ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া আইসিটির ক্লাসের নামেও মাসিক ২০ টাকা করে ১ লাখ ৬৮ হাজার টাকা আদায় করা হয়েছে। অতিরিক্ত টাকা নেয়া হয়েছে ওই বিদ্যালয় থেকে উপবৃত্তি পান এমন শিক্ষার্থীদের কাছ থেকেও।
সোমবার বেলা ১১টার দিকে কয়েকজন স্থানীয় সাংবাদিক সরেজমিন সাবপুরা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় গিয়ে দেখতে পান অধিকাংশ শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টের খাতা নিয়ে বিদ্যালয়ের সামনে ঘোরাঘুরি করছেন। সাংবাদিক পরিচয় পাওয়ার পরে ২৫-৩০ জন শিক্ষার্থী জড়ো হয়ে এই অতিরিক্ত অর্থ আদায়ের জন্য ক্ষোভ প্রকাশ করেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, বিদ্যালয়ের বেতনের বাইরে অন্যান্য ফি দিতে অস্বীকৃতি করায় তাদের অ্যাসাইনমেন্টের খাতা জমা নেয়া হয়নি। আর যাদের কাছ থেকে বিভিন্ন খাতে টাকা আদায় করা হচ্ছে তারও কোন রশিদ দেয়া হয়নি।
আবুবকর নামের এক শিক্ষার্থীর বাবা অভিযোগ করেন, সাবপুরা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর অভিভাববকরা নিম্ন আয়ের মানুষ। কেউ দিনমজুরী করে। আবার কেউ কেউ রিক্সা ও ভ্যান গাড়ি চালায়। তাদের পক্ষে অতিরিক্ত অর্থ দেয়া সম্ভব নয়। তা ছাড়া করোনাকালীন আয় বানিজ্য কমে গেছে।
এ ব্যাপারে সাবপুরা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমানের বলেন, ‘জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শিক্ষার্থীদের বকেয়া বেতন আদায় করা হচ্ছে। এক সাথে ১২ মাসের টাকা নেয়ায় অর্থের পরিমান বেশী হয়েছে। আইসিটি ক্লাসের জন্য ২০ টাকা ও বিদ্যুৎ বিলের জন্য ২০ টাকা করে নেয়ার বিষয়টিও তিনি স্বীকার করেছেন।
বিদ্যুৎ বিলের প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হলে, প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের তিনটি মিটারের মাসে ৪-৫ হাজার টাকা বিদ্যুৎ বিল আসে। বিদ্যালয়ে বিশেষ কোন ফান্ড না থাকায় শিক্ষার্থীদের কাছ থেকে ২০ টাকা করে নেয়া হচ্ছে। তবে ৫০ জন গরীব ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করা হয়নি বলে প্রধান শিক্ষক জানিয়েছেন।
ওই বিদ্যালয়ের সভাপতি ইয়াছিন এবিএম শাহজাদা বলেন, ‘বিদ্যালয়ের উন্নয়নের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত কিছু অর্থ নেয়া হয়েছে। তা এমন কোন দোষের নয়।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা