ব্যবসায়ীকে মারধর, সাবেক ছাত্রলীগ নেতাসহ ৩ জন রিমান্ডে
নওগাঁর মহাদেবপুরে ব্যবসায়ীকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা রাজু আহমেদসহ তিনজনকে ৭ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার সকালে নওগাঁর আদালতে হাজির করা হলে তাদের রিমান্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানী আশকোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পরে রাতেই নওগাঁ পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি রাজু আহমেদ (৩০), ছাত্রলীগ নেতা নয়ন (২৫) ও ছাত্রলীগ কর্মী ইমরান মহুরী (২২)।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গত ০৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় আরএফএল-ভিগো শোরুমের স্বত্তাধিকারী সোহেল রানার দোকানে ঢুকে তাঁকে মারধর করে তুলে নিয়ে যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও তার সঙ্গীরা। এ ঘটনায় গত ০৬ সেপ্টেম্বর রাজু, নয়নসহ অজ্ঞাত আরও ৬-৭ জনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও মারধরের মামলা করেন ওই ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকে আসামিরা পলাতক ছিলেন।
তিনি আরও জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর দক্ষিণখান থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। পরে রাতেই নওগাঁ পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করা হয়। বুধবার সকালে তাদের আদালত পাঠানো হয়।
নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান বলেন, রাজুর বিরুদ্ধে মামলা হওয়ার পর সংগঠন থেকে গত ১০ সেপ্টেম্বর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ৩ দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি তার জবাব না দেওয়ায় তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।
গত ০৬ সেপ্টেম্বর মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ডের আরএফএল-ভিগো শোরুমের স্বত্ত্বাধিকারী সোহেল রানা বাদি হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও ছাত্রলীগ নেতা নয়নসহ আরও ৬-৭ জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন।
মামলায় তিনি অভিযোগ করেন যে, পূর্ব শত্রুতার জের ধরে ০৫ সেপ্টেম্বর সন্ধ্যায় তারা সোহেলের দোকানে গিয়ে তাকে মারধর করে অপহরণ করে নিয়ে যায়। সেই সঙ্গে ক্যাশ থেকে নগদ দেড় লক্ষ টাকা, স্মার্টফোন ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।
পরে সোহেলের দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে মারধরের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা