৫ বছরেও চালু হয়নি সাতক্ষীরা মেডিকেলের জরুরি বিভাগ
জনবল সংকটের কারণে অবকাঠামো নির্মাণের পাঁচ বছর পরও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ চালু হয়নি। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। জরুরি বিভাগ চালু না হওয়ায় প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয় থেকে জানা গেছে, মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগ পরিচালনার জন্য সহকারী মেডিকেল সার্জনের পদ থাকতে হয়। কিন্তু এ মেডিকেল কলেজে পদটি রাখা হয়নি। অন্যদিকে এ হাসপাতালের ৫৮ জন চিকিৎসকের বিপরীতে রয়েছেন মাত্র ২৩ জন। ফলে ৩৫ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। এছাড়া ১৬৫ জন নার্সের বিপরীতে কর্মরত ১৪০ জন। তাছাড়া ১৩ জন সহকারী সার্জনের বিপরীতে রয়েছেন মাত্র তিনজন। ফলে জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি জরুরি বিভাগও চালু করা সম্ভব হচ্ছে না।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আনিসুর রহিম জানান, জেলার ২৩-২৪ লাখ মানুষের সরকারি খরচে উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য এ মেডিকেল কলেজ ও হাসপাতালটি চালু হয় ২০১৫ সালে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, হাসপাতালটির জরুরি বিভাগ চালু করা সম্ভব হয়নি আজও। জরুরি বিভাগটি চালু হলে এ জেলার বিপুল সংখ্যক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষজন কম খরচে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারত। কিন্তু আমলাতান্ত্রিকসহ নানা জটিলতায় হাসপাতালটি নির্মাণের পাঁচ বছর পেরিয়ে গেলেও জরুরি বিভাগ চালু করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, পর্যাপ্ত জনবল না থাকায় হাসপাতালের জরুরি বিভাগ চালু করা সম্ভব হয়নি আজও।
তিনি বলেন, ৫৮ জন চিকিৎসকের বিপরীতে ২৩ জন দিয়ে চলছে এ হাসপাতাল। তাছাড়া ২৫ জন নার্সের পদ খালি রয়েছে। তবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগটি চালু হলে জেলার সাধারণ মানুষ সরকারিভাবে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবে। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান মীর মোস্তাক আহমেদ রবি জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে পর্যায়ক্রমে এ হাসপাতালের চিকিৎসক নার্সসহ অন্যান্য জনবল বাড়ানো হচ্ছে। তাছাড়া দ্রুত যাতে জরুরি বিভাগ চালু করা যায়, সে চেষ্টা অব্যাহত আছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা