ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০২০ ১২:০৫

নেত্রকোনায় ট্রলারডুবি, ১০ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
নেত্রকোনায় ট্রলারডুবি, ১০ জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরো অনেকে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজানগর গ্রামে গুমাই নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, সকালে উপজেলার রাজানগর গ্রামে গুমাই নদীতে ট্রলারডুবির ঘটনাটি ঘটে।

তিনি আরো বলেন, তবে ট্রলারে কয়জন যাত্রী ছিলো এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে এই ট্রলারটি ডুবে গেছে।

উপরে