সালফার কাকাতুয়ার মূল্য ৮ লাখ
পাখিও মানুষকে ভালোবেসে সোহাগ করতে পারে। খাঁচায় থেকেও পাখি মানুষের ডাকে সাড়া দিয়ে কথা বলে। পাখির সাথে মানুষের সখ্যতাও হতে পারে। খাঁচায় জন্ম নেওয়া রঙ-বে-রঙের এসব পাখিদের খাঁচায় লালন-পালন করা হয়। পাখি প্রেমিকদের ভালবাসায় শিক্ত হয়ে খাঁচাবন্দী হয়েই পাখির জীবন কেটে যায়। খাঁচায় পোষমানা এসব পাখি আবার মানুষের বাণিজ্যের অংশও হতে পারে।
বাগেরহাটে বাণিজ্যিকভাবে দেশি-বিদেশি পাখির প্রজণন খামার গড়ে তুলেছেন শিল্পপতি ফজলুল করিম। খামারে এরই মধ্যে বিভিন্ন প্রজাতির বিদেশি পাখির ডিম থেকে ছানা ফুটেছে। এই পাখি প্রেমিক এখন দেশ-বিদেশে পাখির বাণিজ্য করতে চান।
ফজলুল করিমের মতে, পাখি অনেক বড় শিল্প এবং পাখি বিকিকিনি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।
বাগেরহাট সদর উপজেলার উৎকুল গ্রামে ‘এভারগ্রিন বার্ড পার্ক এ্যান্ড রিসোর্ট’ নামে এই পাখির খামার গড়ে তোলা হয়েছে। সালফার কাকাতুয়া, ম্যাকায়, ব্লুগোল্ড, আফ্রিকান গ্রেপ্যারোট, গ্রিন ইউন ম্যাকায়, নিকোবার পিজিওয়ার, কেরি হেডেট প্যারেন্ট, সান কনিউর, জেন্ডে কনিউর এবং মুয়ুরসহ দেশ-বিদেশের বিভন্ন প্রজাতির পাখি রয়েছে এই খামারে। এখানে যে সব প্রজাতির পাখি রয়েছে তার মধ্যে একজোড়া সালফার কাকাতুয়ার মূল্য প্রায় আট লাখ এবং এক জোড়া গ্রিন উইনের মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।
এরই মধ্যে ৮ প্রজাতির বিদেশি পাখির ডিম থেকে প্রায় অর্ধশত বাচ্চা ফুটেছে খামারে। এশিয়া মাহাদেশের মধ্যে এই প্রথম সম্প্রতি এই খামারে সালফার কাকাতুয়ার ডিম থেকে একটি বাচ্চা ফুটেছে। মেল এবং ফিমেলের জন্য প্রজণনের উপযুক্ত পরিবেশ দিতে পারার কারণে সালফার কাকাতুয়ার ডিম থেকে বাচ্চা ফুটেছে বলে মনে করেন পাখি প্রেমিক ফজলুল করিম।
খামারে গিয়ে দেখা গেছে, নানা রঙ-বে রঙের পাখি। পাখির কিচিমিচি ডাক আর কোলাহলে গোটা খামার মুখরিত হয়ে উঠেছে। দৃষ্টিনন্দন সেডে ভিন্ন ভিন্ন প্রজাতির পাখির জন্য আলাদা করে কক্ষ তৈরি করা হয়েছে।
কক্ষের সামনে পৌছাতেই পাখি প্রেমিক ফজলুল করি,ম পাখির নাম ধরে ডাক দিলে উত্তর দিচ্ছে পাখি। লোহার গেটের তালা খুলে কক্ষের ভিতর ঢুকলেই ফজলুল করিমের কাছে এসে হাত থেকে খাবার খাচ্ছে পাখি।
মনিবকে দেখে পাখি যেন খাঁচাবন্দী জীবন থেকে খোলা আকাশে আসতে চায়। একটি সালফার কাকাতুয়াকে ফজলুল করিমের মুখমন্ডলে তার ঠোঁট বুলিয়ে নানাভাবে আদার করতে দেখা গেছে। মানুষ এসে ঘুরে দেখতে পারবে এই খামারের পাখি।
খামারটিতে দেশ-বিদেশের ১৮টি প্রজাতির পাখি রয়েছে। বর্তমানে পাখির মোট সংখ্যা ১৫০টি। এক হাজার পাখি লালন-পালন করা যাবে এমনভাবে এই খামারটি তৈরি করা হয়েছে। খামারে ১২টি বড় সেড রয়েছে ৬৮টি কক্ষ আর ৬৬৫টি খাঁচায় পাখি রাখা হয়।
এসব পাখিদের খাবারের তালিকায় রয়েছে রাজকীয় খাবার। আপেল, কমলা, মাল্টা, আঙ্গুর, আম, কলা, গম, ভুট্টা, কাজুবাদাম, চিনাবাদাম, সুর্যমুখীর বীজ, কুসুম ফুলসহ বিভিন্ন ফলের বীজ। সেই সাথে নানা ধরণের সবজিও রয়েছে খবারের তালিকায়। এসব খাবার ব্যয়বহুল হলেও পাখিদের জন্য সব কিছু করা সম্ভব বলে মনে করে পাখি প্রেমিকরা। পাখির এইসব খাবার বিকিকিনির মধ্যে দিয়েও হতে পারে বাণিজ্য।
নানামুখী উদ্যোগ নিয়ে ফজলুল করিম ২০১৩ সালে এভারগগ্রিণ নামে এই ফার্মটি গড়ে তুলেন। প্রায় ৫০ বিঘা জমির উপর এই খামারটি নির্মাণ করা হয়। এখানে পাখি প্রজণন খামার, বিদেশি ফল ড্রাগন, গরুর খামার, বিভিন্ন ফল, সবজি, বিভিন্ন মাছ এবং ডরমেটরিও রয়েছে। বিভিন্ন স্থাপনা নির্মাণ কাজ চলমান রয়েছে খামারটিতে।
ফজলুল করিমের বাড়ি বাগেরহাট সদরে। তিনি খুলনা বিএল কলেজ থেকে বাংলা সাহিত্য নিয়ে স্নাতক করেছেন। নানা ধরণের ব্যবসার সাথেও তিনি জড়িত। ১০ বছর বয়সের সময় থেকে পাখির প্রতি তার ভালোবাসা। তখন থেকে পাখি পুষতে শুরু করে ফজলুল করিম। সেই ভালোবাসা থেকে এখন বাণিজ্যিকভাবে পাখি প্রজণন খামার গড়ে তোলা হয়েছে বলে জানালেন ফজলুল করিম।
খামারের মালিক ফজলুল করিম জানান, শিশু বয়স থেকেই পাখির প্রতি অন্যরকম ভালোবাসা কাজ করতো। সেই থেকেই নানাভাবে তিনি পাখি লালনপালন করেছেন। খাঁচায় রেখে বনের পাখিকে পোষ মানিয়েছেন। খাঁচার পাখিও তাকে আপন করে নিয়েছে। সেই থেকে পাখির প্রতি ভালোবাসা আরো বাড়তে থাকে। সেই কারণেই এই খামার গড়ে তোলা হয়েছে বলে জানান তিনি।
খামারে পাখির সাথে কথা বলতে বলতে ফজলুল করিম আরো জানান, প্রকৃতির সাথে পাখি নিবিড়ভাবে জড়িয়ে আছে। বাংলাদেশে পাখি পোষার জন্য উপযুক্ত পরিবেশে রয়েছে। পাখি শিল্প হিসেবে নিলে পাখি বিদেশে রপ্তানি করে বৈদেশিক অর্থ আয় করা সম্ভব। একই সাথে পাখির খাবার উৎপাদন করে বিক্রি করে কোটি কোটি টাকা আয় করা যেতে পারে।
বাগেরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান জানান, এই খামারে অনেক বিরল প্রজাতির পাখি রয়েছে। বিভিন্ন দেশের নামকরা অনেক পাখি রয়েছে এখানে। পাখি প্রেমিকরা ছাড়া এই সব পাখির গুরুত্ব বোঝা সম্ভব নয়।
তিনি জানান, বনের পরিবেশ তৈরি করে এখানে খামার গড়ে তোলা হয়েছে। পাখির প্রজণনের সুবিধার্থে প্রতি জোড়া পাখির জন্য আলাদা আলাদা বাসা তৈরি করা হয়েছে।
লাইসেন্স নিয়েই ফজলুল করিম খামারটি তৈরি করেছেন প্রাণি সম্পদ কর্মকর্তা বলেন, এই খামার দেখে অনেকে চিন্তাভাবনা করছে পাখির খামার করার। প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে তারা পাখির জন্য বিভিন্ন সময় নানা পরামর্শ দিচ্ছে বলে জানালেন তিনি।
খামারের নারী শ্রমিকরা জানালেন, তারা বিভিন্ন সময় খামার পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং পাখিকে নানা ধরণের খাবার দেয়। তাদেরও ভালো লাগে পাখি দেখতে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা