ছেলের আশায় একে একে তিন মেয়ের পর একসঙ্গে তিন ছেলে!
প্রথম সন্তান মেয়ে। এরপর এক ছেলের আশায় ঘরে আসে পরপর আরও দুই মেয়ে। আশা ছিল একটি ছেলে হবে। এবার সেই আশা পূর্ণ হয়েছে। তবে একটা নয়, একসঙ্গে তিন–তিনটা ছেলেসন্তান জন্ম দিয়েছেন মা জলি বেগম। এতে খুশিতে আত্মহারা নাটোরের বাগাতিপাড়ার হেলাল উদ্দিন ও জলি বেগম নামের ওই দম্পতি।
তাদের বাসা উপজেলার কোয়ালীপাড়া গ্রামে। হেলাল স্থানীয় একটি কারিগরি কলেজের ল্যাব সহকারী পদে চাকরি করেন। আর জলি বেগম গৃহবধূ। জানা গেছে, হেলাল উদ্দিনের সঙ্গে জলি বেগমের বিয়ে হয় ২০০১ সালে। এই দম্পতির প্রথম ও দ্বিতীয় সন্তান হয় মেয়ে। ছেলের আশায় আবার সন্তান নেন। সেবারও জন্ম নেয় একটি মেয়ে। তবু ছেলে সন্তানের আশা ছাড়েননি। শনিবার সকালে একসঙ্গে তিনটি ছেলে সন্তানের জন্ম দেন জলি বেগম (৩৮)।
এর আগে, প্রসবব্যথা উঠলে শনিবার সকালে তাকে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে স্বাভাবিক প্রক্রিয়ায় তিনটি সন্তানের জন্ম হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য নবজাতকদের নাটোর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। মা ও তিন সন্তানের সবাই সুস্থ বলে ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে। জলি বেগমের স্বামী হেলাল উদ্দিন বলেন, ছেলেসন্তান না হওয়ায় মনের ভেতরে সামান্য কষ্ট ছিল, এটাই স্বাভাবিক। এবার একসঙ্গে তিনটি ছেলেসন্তান হওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা